Passed Away

Andrew Symonds: শেন ওয়ার্নের পর অ্যান্ড্রু সাইমন্ডস! মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ‘না ফেরার দেশে’ বিধ্বংসী অলরাউন্ডার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ মে:সতীর্থ শেন ওয়ার্নের পিছু পিছু না ফেরার দেশে পৌঁছে গেলেন অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds)! রবিবার (১৫ মে) মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মাত্র ৪৭ বছর (১৯৭৫-২০২২) বয়সেই না ফেরার দেশে বিখ্যাত এই প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। টাউন্সভিলে রবিবার রাতে (অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী) দুর্ঘটনাটি ঘটে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ১১টা নাগাদ গাড়িটি অ্যালিস রিভার ব্রিজ থেকে বাঁদিকে টার্ন নেওয়ার সময় উল্টে যায়। পুলিশের তরফে বলা হয়েছে, প্রাথমিক যে তথ্য পাওয়া গিয়েছে তাতে জানা যাচ্ছে, রাত ১১টার নাগাদ হার্ভে রেঞ্জ রোডের উপর দিয়ে গাড়িটি যাচ্ছিল। অ্যালিস রিভার ব্রিজের কাছে বাঁদিক নেওয়ার সময় গাড়িটি উল্টে যায়! সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার এবং তাঁর একমাত্র সহযাত্রীকে বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু সেখানেই মারা যান সাইমন্ডস। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারের পরিবারের পক্ষ থেকেও তাঁর মৃত্যু-সংবাদ নিশ্চিত করা হয়েছে।

অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds) :

উল্লেখ্য যে, ২০২২ এর ৪ মার্চ প্রয়াত হন ‘বিশ্বখ্যাত’ অস্ট্রেলিয়ান শেন ওয়ার্ন। মাত্র ১ মাস ১১ দিনের মাথায় প্রাণ হারালেন তাঁর সতীর্থ। অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ১৯৮টি একদিনের ম্যাচ এবং ১৪টি টি-টোয়েন্টি খেলেছিলেন সাইমন্ডস। দু’বারের বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। উল্লেখ্য যে, আন্তর্জাতিক ক্রিকেটে সাইমন্ডসের অভিষেক ঘটে ১৯৯৮ সালে, পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের ম্যাচে। এক দিনের ক্রিকেটে ৫০৮৮ রান করেছিলেন তিনি। নিয়েছিলেন ১৩৩ উইকেট। টেস্টে দু’টি শতরান-সহ ১৪৬২ রান করেছিলেন সাইমন্ডস। নিয়েছিলেন ২৪টি উইকেট। ক্রিকেটবিশ্বে বিধ্বংসী অলরাউন্ডার হিসেবে পরিচিত ছিলেন তিনি। অবসরের পর ২০১২ সাল থেকে ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন বিখ্যাত ও ‘বিতর্কিত’ এই ক্রিকেটার। যিনি কখনও হরভজন সিংয়ের সঙ্গে ‘মাঙ্কি গেট’ বিতর্কে জড়িয়েছেন, কখনও আবার মদ্যপ অবস্থায় মাঠে নেমে বা টিম মিটিং-এর সময় মাছ ধরতে নেমে! যদিও, তাঁর ক্রিকেট-প্রতিভা নিয়ে সংশয়ের অবকাশ ছিলোনা কোনো সময়ই।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago