Paschim Medinipur

Medinipur: স্ত্রী-কে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর, কেঁদে ভাসাচ্ছে দুই ছেলে! পশ্চিম মেদিনীপুরের ঘটনার নেপথ্যে ‘পরকীয়া’? তদন্ত শুরু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জানুয়ারি: স্ত্রী-কে বালিশ চাপা দিয়ে খুন করে, থানায় আত্মসমর্পণ স্বামীর! শুক্রবার সাত সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কাটান গ্রামে। পুলিশ ও গ্রামবাসীদের প্রথমিক অনুমান, স্ত্রী বাসন্তী পণ্ডিতের (৩৪) ‘পরকীয়া’ বা ‘অবৈধ সম্পর্ক’ সহ্য করতে না পেরেই এই কাণ্ড ঘটিয়েছেন বছর ৪৫’র শ্রীবাস পণ্ডিত। এদিকে, বাবার এই নিষ্ঠুরতায় অথৈ জলে পড়ল নাবালক দুই ছেলের ভবিষ্যত! সকাল থেকে কেঁদে ভাসাচ্ছে তারা।

ঘটনাস্থলে পুলিশ:

ওই দম্পতির বড় ছেলে, বছর ১৩’র আকাশ পণ্ডিত বলে, “সকালে উঠে দেখি ঘরের দরজা খোলা। মা মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে! ঘরে বাবা নেই। সাইকেল নিয়ে বেরিয়ে গেছে।” তারপরই জানা যায়, শ্রীবাস পণ্ডিত থানায় আত্মসমর্পণ করেছেন। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে ঘাটাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) অগ্নিশ্বর চৌধুরী এবং ঘাটাল থানার ওসি শঙ্খ চ্যাটার্জি। তবে, প্রাথমিক অনুমান, স্ত্রী-র পরকীয়া বা অবৈধ সম্পর্ক নিয়ে অশান্তির কারণেই এই ভয়াবহ কাণ্ড ঘটান শ্রীবাস! তাঁর চরম শাস্তির দাবি তুলেছেন বাসন্তীর বাপের বাড়ির লোকজন থেকে শুরু করে এলাকাবাসী।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago