Midnapore

Diamond Jubilee: হীরক জয়ন্তী উৎসবে স্বয়ং প্রধান শিক্ষিকার উদ্যোগে রবীন্দ্র মূর্তি বসল মেদিনীপুর শহরের স্কুল প্রাঙ্গণে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জানুয়ারি: “আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে…!” স্বয়ং প্রধান শিক্ষিকার আর্থিক সহায়তায় মেদিনীপুর শহরের হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাই স্কুল প্রাঙ্গণে বসল রবীন্দ্র মূর্তি। বৃহস্পতিবার বিদ্যালয়ের ‘হীরক জয়ন্তী’ উদযাপন উপলক্ষ্যে ‘কবিগুরু’র আবক্ষ মূর্তি উন্মোচিত হয়। মূর্তি উন্মোচন করেন পশ্চিম মেদিনীপুর জেলার সমগ্র শিক্ষা মিশনের শিক্ষা আধিকারিক দেবাশিস মান্না। তিনি তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনকে গ্রহণের জন্য ছাত্র-ছাত্রীদের কাছে আবেদন জানান।

রবীন্দ্র মূর্তি উন্মোচন:

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিক্ষিকা সোমা অধিকারী, সোনালি রায় সেন, স্বাতী মণ্ডল। উপস্থিতি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালা মজুমদার-সহ অন্যান্য শিক্ষকশিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। উল্লেখ্য যে, স্বর্গত শিক্ষাবিদদ্বয় সাধনচন্দ্র মজুমদার ও অতুল গুপ্ত-র স্মৃতিতে এই মূর্তির ব্যয়ভার বহন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালা মজুমদার। প্রধান শিক্ষিকা জানান, “আগামীদিনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে।” সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা তৃণা মণ্ডল।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago