Kharagpur

Book Fair: ২৪-তম খড়্গপুর বইমেলার উদ্বোধন করলেন সাহিত্যিক অমর মিত্র! সম্প্রীতি ও সহিষ্ণুতার বার্তা দিলেন উদ্যোক্তারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: ২৪-তম খড়্গপুর বইমেলার (Kharagpur Boimela 2024) উদ্বোধন হল শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায়। খড়্গপুর শহরের গিরি ময়দান স্টেশন সংলগ্ন গীতাঞ্জলি কমিউনিটি হলে এই বইমেলা (খড়্গপুর বইমেলা ২০২৪) চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। এদিন সন্ধ্যায় বইমেলার উদ্বোধন করেন সাহিত্যিক অমর মিত্র, জয়ন্ত দে প্রমুখ। এছাড়াও, উদ্যোক্তাদের আহ্বানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ডঃ শশী পাঁজা, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, খড়্গপুর পৌরসভার পৌরপ্রধান কল্যাণী ঘোষ প্রমুখ। উদ্যোক্তারা জানিয়েছেন, নামকরা বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টল ছাড়াও বইমেলার অন্যতম আকর্ষণ হল- প্রতিদিন সন্ধ্যার পর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানগুলি হবে গৌতম চৌবে স্মৃতি মঞ্চে।

বইমেলার স্টলে মন্ত্রী শশী পাঁজা:

উল্লেখ্য যে, খড়্গপুর বইমেলার রজত জয়ন্তী সূচনা বর্ষের এই বইমেলার ট্যাগ লাইন বা শীর্ষ উচ্চারণ হল- “ঘৃণায় নয় ভালোবাসায় বইমেলা মিলনমেলা।” খড়্গপুর বইমেলা কমিটির সম্পাদক দেবাশীষ চৌধুরী (মুনমুন) বলেন, “বর্তমান সময়ে সমাজে অসহিষ্ণুতার একটা বাতাবরণ তৈরীর চেষ্টা চলছে। আর সেই অসহিষ্ণুতার বিরুদ্ধেই এবারের বইমেলায় আমরা ট্যাগলাইন হিসেবে রেখেছি- ঘৃণায় নয় ভালোবাসায় বইমেলা মিলনমেলা। আমরা সহিষ্ণুতা ও সম্প্রীতির একটা বাড়তা দিতে চেয়েছি রজত জয়ন্তী সূচনা বর্ষের এই বইমেলাতে।” তিনি এও মনে করিয়ে দেন, “অনেক লড়াইয়ের মধ্য দিয়ে খড়্গপুর বইমেলার সূচনা (২০০০ সালে) করেছিলেন আমাদের গৌতম দা (গৌতম চৌবে)। কাজেই খড়্গপুর বইমেলার একটা ইতিহাস ও ঐতিহ্য আছে। এবারের বইমেলার উদ্বোধন করলেন সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক অমর মিত্র ও গল্পকার জয়ন্ত দে। আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের একজন ব্যস্ততম মন্ত্রী শশী পাঁজা।” এ প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে, প্রয়াত সিপিআই সাংসদ নারায়ণ চৌবের দুই ছেলে মানস চৌবে ও গৌতম চৌবে যথাক্রমে ১৯৯৯ ও ২০০১ সালে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন। ব্যবসায়ী (রেলের ঠিকাদার) ও সমাজকর্মী পরিচয়ের বাইরেও গৌতম সেই সময় তৃণমূল যুব কংগ্রেসের একজন ডাকাবুকো নেতা হিসেবে যথেষ্ট পরিচিতি পেয়েছিলেন। সেই গৌতম চৌবের হাত ধরেই ২০০০ সালে খড়্গপুর বইমেলার সূচনা হয়েছিল বলে জানান বর্তমান কমিটির সম্পাদক দেবাশীষ চৌধুরী (মুনমুন)। মাঝখান কোভিডের কারণে এক বছর বইমেলা বন্ধ ছিল। এবার ২৪-তম বর্ষে তথা রজত জয়ন্তী সূচনা বর্ষে পদার্পণ করেছে ঐতিহ্যবাহী এই বইমেলা।

বইমেলার উদ্বোধন:

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

4 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago