Paschim Medinipur

Paschim Medinipur: রেললাইন থেকে যুবকের বস্তাবন্দী দু’টুকরো মৃতদেহ উদ্ধার পশ্চিম মেদিনীপুরে, চলছে চিরুনি তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত বাখরাবাদের কাছে ২০ নম্বর রেলগেট বা তেগেগড়িয়া লেভেল ক্রসিংয়ের কাছে রেললাইন থেকে এক যুবকের বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ! শুক্রবার ভোররাতে বাখরাবাদের তেগেগড়িয়া লেভেল ক্রসিংয়ের কাছে আপ লাইন থেকে ক্ষতবিক্ষত তথা কোমর থেকে দু’টুকরো অবস্থায় ওই মৃতদেহটি উদ্ধার হয়। ওই যুবকের নাম পরিচয় এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে, বয়স আনুমানিক ৩৫-৪০ হতে পারে বলে সূত্রের খবর! ঘটনার পরই তদন্তে নেমেছে রেল পুলিশ। শুক্রবার ভোর থেকে ওই এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি!

এই রেল গেট সংলগ্ন লাইন থেকেই দেহ উদ্ধার হয়:

উল্লেখ্য যে, শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর ৩-টা নাগাদ আপ-লাইন দিয়ে যাওয়া এক ট্রেনের চালক বস্তাবন্দী ওই দেহটি দু’টুকরো অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনিই নিকটবর্তী বেলদা স্টেশনে খবর দেন। এরপরই, রেল পুলিশকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পরই খড়গপুর থেকে রেল পুলিশের আধিকারিকরা ছুটে যান বেলদার বাখরাবাদের কাছে ২০ নম্বর রেলগেট বা তেগেগড়িয়া লেভেল ক্রসিং সংলগ্ন এলাকায়। বস্তা খুলে দেখেন এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ! DSP নবেন্দু দে-র নেতৃত্বে অন্যান্য পুলিশ কর্মীরাও সেখানে পৌঁছন। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা ওই যুবককে খুন করে, রেললাইনের উপরে ফেলে দিয়ে গেছে। এরপর স্নিফার ডগ বা পুলিশ কুকুর দিয়ে এলাকা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করা হয় রেল পুলিশের তরফে। তবে, এখনও পর্যন্ত যুবকের নাম-পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago