Nature and Environment

International Conference: মেদিনীপুর মহিলা মহাবিদ্যালয়ে পরিবেশ সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে ইতালি-জাপান-ইংল্যান্ড থেকে যোগ দিলেন অধ্যাপকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে (Raja Narendralal Khan Women’s College- Autonomous) ‘পরিবেশ’ সম্পর্কিত দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হল আজ, বৃহস্পতিবার (২ মার্চ)। এই আন্তর্জাতিক সম্মেলনের মুখ্য আলোচিত বিষয় হল “পরিবেশগত ধারন ক্ষমতা ও জলবায়ু পরিবর্তন” (Environmental Sustainability and Climate Change)। এই আন্তর্জাতিক সম্মেলন (International Conference)- এর উদ্বোধন করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড. জয়শ্রী লাহা। সাম্প্রতিক সময়ের প্রেক্ষিতে এই আন্তর্জাতিক সম্মেলনের গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি। দেশ-বিদেশ থেকে আগত গবেষক, অধ্যাপক এবং পড়ুয়াদের স্বাগত জানান কলেজের অধ্যক্ষা।

আন্তর্জাতিক সম্মেলন:

এই ‌সম্মেলনের সাংগঠনিক সম্পাদক ড. পার্থ প্রতীম চক্রবর্তী সম্মেলনের বিভিন্ন আলোচ্য বিষয়গুলির উপর আলোকপাত করেন। পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত এই আন্তর্জাতিক সম্মেলনে ইতালি (Italy) থেকে যোগদান করেন ড. স্টিফানো ভিগনুডেলি (Dr. Stefano Vignudelli), জাপান থেকে যোগদান করেন ড. ইউজি সাকাই (Dr. Yuji Sakai) এবং ইংল্যান্ড ও বাংলাদেশ থেকে যোগদান করেন যথাক্রমে ড. মেহেবুব সাহানা (Dr. Mehebub Sahana) ও ড. মহম্মদ আবদুস সামাদ (Dr. Mohammed Abdus Samad)। এছাড়াও, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদদ্যালয়ের অধ্যাপক ড: শঙ্কর কুমার আচার্য্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ড: শিবানী চৌধুরী, টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: অতনু কুমার রাহা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ড: সুশান্ত কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত হয়েছিলেন বক্তা হিসেবে। এই আন্তর্জাতিক ‌সম্মেলনে ৮১ জন গবেষক তাঁদের গবেষণার কাজ পরিবেশন করেন। স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীরা পোস্টার প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। আগামীকাল (শুক্রবার) এই আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিন।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago