Midnapore News

Midnapore: করমন্ডল দুর্ঘটনায় আহতদের পাশে মেদনীপুরের ব্যবসায়ী সংগঠন, ধীরে ধীরে সকলেই সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুন: নজিরবিহীন তৎপরতায় করমন্ডল দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ও মেডিকেল কলেজ প্রশংসা কুড়িয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রায় ১ হাজারের বেশি আহত ট্রেন যাত্রীদের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন হাসপাতালে শনিবার (৩ জুন) দুপুর থেকে ধাপে ধাপে ভর্তি হয়েছিলেন ১৮৫ জন। আজ, শুক্রবার (৯ জুন) সকাল অবধি তাঁদের মধ্যে ১৫২ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মাত্র ১০ জনকে কলকাতায় স্থানান্তরিত করতে হয়েছিল সংকটজনক অবস্থার জন্য। বাকি ২৩ জন এই মুহূর্তে জেলার হাসপাতালগুলিতে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন এবং সবং গ্রামীণ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।

আহতদের পাশে মেদনীপুরের ব্যবসায়ী সংগঠন:

উল্লেখ্য যে, মেডিকেল কলেজে ৯৪ জন ভর্তি ছিলেন। ৬৭ জন সুস্থ হয়েছেন এখান থেকে। মাত্র ৫ জনকে কলকাতায় স্থানান্তরিত করতে হয়েছে। শালবনী সুপার স্পেশালিটিতে ভর্তি হওয়া ২৪ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ঘাটাল সুপার স্পেশালিটি থেকে ১২ জন সুস্থ হয়েছেন, ১ জনকে রেফার করতে হয়েছে। খড়গপুর মহকুমা হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ১৫ জন। ২ জনকে কলকাতায় পাঠাতে হয়েছে। খড়্গপুর রেলওয়ে মেন হাসপাতাল থেকে ১৭ জন সুস্থ হয়েছেন। ১ জনকে স্থানান্তরিত করতে হয়েছিল। ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়াও, জেলার অন্যান্য গ্রামীণ হাসপাতালগুলি থেকে ৯ জন সুস্থ হয়েছেন এবং ১ জন চিকিৎসাধীন (সবং) আছেন। দাঁতন থেকে ১ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছিল।

এদিকে, মেদিনীপুর শহরের বড় ব্যবসায়ী তথা সুপার ও ডিস্ট্রিবিউটারদের অন্যতম বৃহৎ সংগঠন মিডনাপুর টাউন ডিস্ট্রিবিউটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (Midnapore Town Distributors welfare Association) এর পক্ষ থেকে বৃহস্পতিবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ট্রেন যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ফলমূল, কেক, বিস্কুট, ওআরএস, গ্লুকন-ডি প্রভৃতি। আহত ট্রেন যাত্রীদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন শহরের ব্যবসায়ীরা। যে কোন প্রয়োজনে তাঁদের সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।

আহতদের মধ্যে প্রায় সকলেই সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

2 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

3 weeks ago