খড়্গপুর টাউন থানার উদ্যোগ:
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: জীবনের প্রথম বড় পরীক্ষা। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে এগিয়ে এলেন পুলিশকাকুরা। শুধু কি তাই! বিপদের সময়ে হয়ে উঠলেন মুশকিল-আসানও। এদিন, খড়্গপুর শহরের দুই পরীক্ষার্থী নিজেদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র সাউথ সাইড হাইস্কুলে পৌঁছনোর পরিবর্তনে পৌঁছে যায় ইন্দা বালিকা বিদ্যালয়ে। পৌঁছেই মাথায় হাত পরীক্ষার্থীদের! সেইসময়ই ত্রাতা হয়ে এগিয়ে এলেন পুলিশ কাকুরা। নিজেদের বাইকে করে দ্রুত ওই পরীক্ষার্থীদের পৌঁছে দেন সাউথ সাইড হাইস্কুলে।
উল্লেখ্য, এদিন সকাল থেকেই খড়্গপুর শহরে ঘুরছে খড়্গপুর টাউন থানার বিশেষ সহয়তা-বাইক। বাইকের সাভনে লেখা- ‘মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তায়‘। পরীক্ষার্থীদের যেকোনো সমস্যায় দ্রুত সাহায্য করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন টাউন থানার আইসি পার্থসারথি পাল। তিনি বলেন, অনেকসময় পরীক্ষার্থীরা ভুল করে অন্য স্কুলে পৌঁছে যায় কিংবা তাড়াহুড়োতে অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে আসতেই ভুলে যায়! আবার, মাঝপথে নিজেদের বাইক বা গাড়ির যান্ত্রিক গোলযোগের কারণে অনেক পরীক্ষার্থী সময়ে নিজেদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেনা। সেইসমস্ত পরীক্ষার্থীদের দ্রুত সাহায্যের জন্যই এই বাইক রাখা হয়েছে। এভাবেই রেলশহর খড়্গপুরের পরীক্ষার্থীদের সাহায্যার্থে এগিয়ে এলেন খড়্গপুর টাউন থানার পুলিশকর্মীরা। খড়্গপুর শহরের বিভিন্ন মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিতে আগত পরীক্ষার্থীদের হাতে ফুল ও কলমও দেওয়া হয় পুলিশ-প্রশাসনের তরফে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…