Examination

Midnapore: পরীক্ষার্থীদের এসকর্ট করে পৌঁছে দিল বনদপ্তর, পাশে পুলিশকাকুরাও; মেদিনীপুরে শুভেচ্ছা জানালেন বিধায়ক

দ্য বেঙ্গল পোস্ট, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: জীবনের প্রথম বড় পরীক্ষা। পশ্চিম মেদিনীপুরে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে বনদপ্তর, পুলিশ ও পরিবহণ সংস্থা। জঙ্গলপথে হাতি সহ সহ বন্যপ্রাণীদের হাত থেকে সুরক্ষিতভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে উদ্যোগী হলো বনদপ্তর। সোমবার মেদিনীপুর গ্রামীণের গুড়গুড়িপাল, নয়াগ্রাম প্রভৃতি জঙ্গল সংলগ্ন রাস্তায় ছিল বনদপ্তরের ‘ঐরাবত’ গাড়ি। হুটার বাজিয়ে এসকর্ট করে পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়া হয়। হাতির হাত থেকে পরীক্ষার্থীদের নিরাপদে বাঁচিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য তৎপর ছিলেন বনকর্মীরা। অন্যদিকে, খড়্গপুর টাউন থানা, আনন্দপুর থানা, সবং থানা, শালবনীর পিড়াকাটা ফাঁড়ির উদ্যোগে আগত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পুলিশকাকুরা তাদের হাতে তুলে দেন ফুল ও কলম। পূর্ব ঘোষণামতোই জেলার বাস পরিবহন সংস্থাগুলি সম্পূর্ণ বিনামূল্যে বা বিনা ভাড়ায় পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়েছে এদিন। এছাড়াও, যেকোন বিপদের মোকাবিলা করতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে রয়েছে দমকল বাহিনীর কুইক রেসপন্স টিমও। অন্যদিকে, মেদিনীপুর শহরে বিধায়ক সুজয় হাজরা পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফুল, কলম ও জলের বোতল তুলে দেন তাদের হাতে।

সামনে বনদপ্তরের ঐরাবত, পিছেনে পরীক্ষার্থীরা:

আনন্দপুর থানার উদ্যোগে:

উল্লেখ্য, গত বছরের তুলনায় এবার পশ্চিম মেদিনীপুরে সামান্য বাড়লো মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা। গত বছর পরীক্ষার্থী ছিল ৫৩১৯৬ জন। এবার রেজিস্ট্রেশন করেছে ৫৮,৭৯০ জন। তবে, শেষপর্যন্ত পরীক্ষা দিতে চলেছে প্রায় ৫৬ হাজার পরীক্ষার্থী। রবিবার বিকেলে মধ্যশিক্ষা পর্ষদের সাথে চূড়ান্ত বৈঠকের পর জানিয়েছেন পর্ষদ নিযুক্ত জেলা আহ্বায়ক সুভাষ হাজরা। রবিবারও জেলার দুই ছাত্রীকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সুভাষ বাবু। অন্যদিকে, জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই) জানিয়েছেন, ‘প্রতিটি পরীক্ষাকেন্দ্রের মূল প্রবেশদ্বার ও স্ট্রংরুমে থাকছে সিসিটিভি ক্যামেরা। কোন পরীক্ষার্থী যদি মোবাইল নিয়ে যায় তার সমস্ত পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত জল ও আলোর ব্যবস্থা করা হয়েছে। আমাদের জেলার ১১ টি এলিফ্যান্ট করিডোর (হাতি চলাচলের রাস্তা) রয়েছে। সেই এলাকার পরীক্ষার্থীদের বনদপ্তরের তরফে এসকর্ট করে নিয়ে যাওয়া হবে।’

পিড়াকাটা পুলিশ ফাঁড়ির উদ্যোগে:

বিজ্ঞাপন:
News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

15 hours ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

2 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

3 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

2 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago