Judgement

Judgement: অ্যাসিড ছুঁড়ে খুন! পশ্চিম মেদিনীপুরের অভিযুক্ত এক দম্পতির যাবজ্জীবন, অন্য দম্পতির ৮ বছরের কারাদণ্ড দিল আদালত

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: অ্যাসিড ছুঁড়ে খুন! ১৭ বছর আগের একটি মামলায়, অভিযুক্ত এক দম্পতি সহ চারজনকে দোষী সাব্যস্ত করে, সাজা ঘোষণা করল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা আদালত। অভিযুক্ত এক দম্পতির (স্বামী-স্ত্রী) যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি দুই অভিযুক্তের ৮ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা যায়, ২০০৪ সালের ২২ জুলাই ভোর সাড়ে চারটায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বড় শিমুলিয়া গ্রামের বাসিন্দা রতন সামন্ত-কে পারিবারিক বিবাদের জেরে অ্যাসিড ছুঁড়ে মেরেছিলেন প্রতিবেশী চার জন। অ্যাসিড ছোঁড়ার পর, রতন বাবুর মুখ, বুক, চোখ, মাথা ঝলসে যায়! সঙ্গে সঙ্গে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে দাসপুর গ্রামীণ হাসপাতাল, তারপরেষ ঘাটাল এবং সবশেষে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করলেও, প্রায় ১ মাস ২০ দিন পর, ২০০৪ সালের ৯ সেপ্টেম্বর রতন বাবু মারা যান! সেই মামলাতেই বুধবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত।

দোষী সাব্যস্ত অভিযুক্তরা :

প্রসঙ্গত, সেই সময় পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩২৬, ৩০৮, ৩০৪ ও ৩৪ নম্বর ধারায় চার্জশিট পেশ করে অভিযুক্ত নন্দ সামন্ত, তাঁর স্ত্রী শ্যামলী সামন্ত; স্বদেশ সামন্ত ও তাঁর স্ত্রী নমিতা সামন্তের বিরুদ্ধে। এই মামলায় ২০০৫ সালের ১৮ নভেম্বর চার্জশিট পেশ করা হয়। অবশেষে, সেই মামলার আজ (২২ ডিসেম্বর) চূড়ান্ত রায় ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত। বিচারক সঞ্জয় কুমার শর্মা’র এজলাসে আজ রায় দান করা হয়। নন্দ সামন্ত ও তাঁর স্ত্রী শ্যামলীর একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অন্য ধারায় দশ বছারের জেল এবং দশ হাজার টাকা জরিমানা করা হয়। স্বদেশ সামন্ত ও তাঁর স্ত্রী নমিতা’র একটি ধারায় ৫ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা এবং অন্য ধারায় ৩ বছরের জেল ও ৫ হাজার টাকা জরিনামা করা হয়েছে।

সাজা ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago