Recent

এবার পশ্চিম মেদিনীপুরের এক গৃহবধূকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ! গ্রেফতার ২; নাবালিকা অপহরণ কান্ডে গ্রেফতার আরও ১

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ ডিসেম্বর: রাজমিস্ত্রি কান্ডের ছায়া এবার পশ্চিম মেদিনীপুরেও! নিশ্চিন্দার দুই গৃহবধূকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে তাঁদের দুই প্রেমিককে বুধবারই আসানসোল থেকে গ্রেফতার করেছে পুলিশ, আটক দুই গৃহবধূও। পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানা এলাকাতেও এবার এক গৃহবধূকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায়, বুধবার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মোহনপুর থানার পুলিশ। তবে, এখনও সন্ধান পাওয়া যায়নি ওই গৃহবধূ এবং তাঁর প্রেমিকের। গ্রেফতার হওয়া দুই ব্যক্তি ওই গৃহবধূর পালিয়ে যাওয়ার ঘটনা বিষয়ে অনেককিছুই জানে, এমনটাই অনুমান পুলিশের। তাই তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে এও জানা গেছে, দাঁতনের মোহনপুর থানার পুরুনিয়া গ্রামের এক ব্যক্তি মঙ্গলবার অভিযোগ দায়ের করেন যে, তাঁর স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে গেছে শিয়ালসাই গ্রামের এক যুবক। মঙ্গলবার এই অভিযোগ দায়েরের পর, বুধবার শিয়ালসাই গ্রাম থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মোহনপুর থানার পুলিশ। বুধবার আদালতে তোলা হলে, দু’জনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিকে, ওই গৃহবধূ পালিয়ে যাওয়ার সময় বাড়ির অনেক গহনা বা অলঙ্কার নিয়ে গেছে বলে তাঁর স্বামীর অভিযোগ! তদন্তে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

মোহনপুর থানা :

অপরদিকে, এক নাবালিকাকে অপহরণের অভিযোগে বেলদা থানার অর্জুনি থেকে বুধবার এক যুবককে গ্রেফতার করল বেলদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর ওই নাবালিকার বাবা স্থানীয় এক যুবকের বিরুদ্ধে তাঁর মেয়েকে অপহরণ করার অভিযোগ আনেন। ওই নাবালিকার বাবার অভিযোগ, গত ২০ নভেম্বর নাগাদ তাঁর নাবালিকা মেয়েকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে গেছে স্থানীয় এক যুবক। এই অভিযোগের ভিত্তিতেই, তদন্তে নামে পুলিশ। বুধবার বেলদা থানার অর্জুনি এলাকা থেকে শেখ ইমতিয়াজ নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে বেলদা থানার পুলিশ। অভিযুক্তকে তোলা হয় দাঁতন আদালতে। আগামী ২৯ ডিসেম্বর অবধি অর্থাৎ ৭ দিনের পুলিশ হেফাজত হয় ওই যুবকের। উল্লেখ্য যে, যুবককে জিজ্ঞাসাবাদ করে নাবালিকার সন্ধান পেতে চাইছে পুলিশ।

বেলদা থানা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago