International

জঙ্গি তালিবানদের জঙ্গিপনা শুরু! শিখ ও হিন্দু ভারতীয় সহ মোট ১৫০ জনকে অপহরণ করলো কাবুল বিমানবন্দর থেকে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২১ আগস্ট: আফগানিস্তান দখলের পর থেকেই তালিবানরা বারবার বলে এসেছে ভারতীয়দের আমরা কোন ক্ষতি করব না! গতকাল ভারতীয় দূতাবাসে হামলা চালানোর পর আজ কাবুল বিমানবন্দরে প্রায় ১৫০ জন ভারতীয় কে আটক করে ওই জঙ্গিগোষ্ঠী। আজ স্থানীয় এক সংবাদমাধ্যম দ্বারা এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভারতে। সূত্রের খবর অনুযায়ী, এদের মধ্যে রয়েছেন আফগানি শিখ ও হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তালিবানরা। তাদের দাবি ওই যাত্রীদের কাউকেই অপহরণ করা হয়নি। সমস্ত ভারতীয়রাই সুরক্ষিত আছেন এবং তাঁদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। মূলত বিমানবন্দরের দ্বিতীয় গেট দিয়ে ভারতীয়দের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করে ওই জঙ্গিগোষ্ঠী।

তালিবানদের জঙ্গিপনা শুরু :

কাবুলের এক স্থানীয় সংবাদমাধ্যম দাবি করে, হামিদ কারজাই বিমানবন্দরে ঢোকার চেষ্টা করছিলেন বহু যাত্রী এবং সেই সময়ই এই আটকের ঘটনাটি ঘটে। পাশাপাশি ওয়ার্ল্ড পাঞ্জাবি অর্গানাইজেশনের প্রেসিডেন্ট দাবি করেন প্রায় ৭২ জন আফগান শিখ এবং হিন্দু সারারাত বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। আজ ভারতীয় বায়ুসেনার বিমান ছাড়ার কথা ছিল। উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার ওয়ান থার্টি জে হারকিউলিস বিমান আজ প্রায় ৯০ জন ভারতীয়কে উদ্ধার করে তাজাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে। মূলত কাবুল বিমানবন্দরে বড় বিমান ওঠা নামায় সমস্যা থাকার কারণে আটকে থাকা ভারতীয়দের ছোট ছোট দলে ভাগ করে তাঁদের ফেরত আনার ব্যবস্থা করছে ভারতীয় বায়ুসেনারা।

ভারতীয়দের আটকে রাখার কথা অস্বীকার করেছেন, তালিবানের মুখপাত্র আহামদুল্লা ওয়াসিক। যদিও আফগানের এক সংবাদমাধ্যম দাবি করে, প্রথমে অপহরণ করা হলেও কয়েকঘন্টা পর জিজ্ঞাসাবাদের পর ওই অপহৃত ভারতীয়দের মুক্তি দিয়েছে তালিবানরা। যদিও এই ব্যাপারে সরকারি কোনো প্রমাণ এখনও মেলেনি। এদিকে, এখনও কাবুলে প্রায় ২০০’রও বেশি ভারতীয় আটকে রয়েছেন। দ্রুত তাঁদের ফিরিয়ে আনার জন্য আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে আলোচনা করছেন ভারতীয় সরকার। মূলত বিমানবন্দরে বহু লোক ভিড় করে থাকায় বিমান ওঠানামা করতে সমস্যা দেখা দিচ্ছে। অগত্যা সেই কারণেই প্রায় তিনদিন ধরে তাজিকিস্তানে আটকে রয়েছে ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমান। তালিবানদের বর্বর নির্যাতনের সাক্ষী গোটা বিশ্বই। স্বাভাবিক ভাবেই ঘরের মানুষ দেশে না ফেরা পর্যন্ত উৎকন্ঠার মধ্যেই দিন কাটাচ্ছেন প্রত্যেক ভারতবাসী।

কাবুল বিমানবন্দর থেকে আটক ১৫০ জন :

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago