Award

পশ্চিম মেদিনীপুর-কে গর্বিত করল সবংয়ের মাদুর শিল্প! দুই গৌরী’র হাত ধরে এলো জোড়া রাষ্ট্রপতি পুরস্কার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ আগস্ট: সবংয়ের “মাদুর শিল্প” বাংলা তথা পশ্চিম মেদিনীপুরের ঐতিহ্য ও গর্ব। এবার সেই মাদুর শিল্পের হাত ধরেই জেলায় আসতে চলেছে জোড়া রাষ্ট্রপতি পুরস্কার। রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন দুই গৌরী! একজন গৌরীবালা জানা এবং অন্যজন গৌরী দাস। দু’জনই আদতে সবং থানার অন্তর্গত ৫ নম্বর সার্তা গ্রামের বাসিন্দা। তবে, যোগাযোগের সুবিধার জন্য গৌরীবালা জানা এখন থাকেন বালিচকে। উল্লেখ্য যে, গৌরী দাসের হাতে বোনা নক্সা মাদুরটির ওজন মাত্র ২৫০ গ্রাম! আর, গৌরীবালা জানা তাঁর নিপুণ বুননে তুলে ধরেছেন সীতা হরণের পালা। শুক্রবার, দুই গোরী-কেই সম্মান জানালেন পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক ডাঃ মানস রঞ্জন ভুঁইয়া। সঙ্গে ছিলেন, খড়্গপুরের মহকুমা শাসক আজমল হোসেন, সি আই কৃষ্ণেন্দু হোতা, সবং থানার ওসি সুব্রত বিশ্বাস এবং বিডিও তুহিন শুভ্র মোহান্তি।

সংবর্ধনা দেওয়া হলো দুই শিল্পীকে :

সবংয়ের ভূমিপুত্র মানস ভুঁইয়া তাঁর বক্তৃতায় সবং এবং সবংয়ের বিখ্যাত মাদুর শিল্প নিয়ে বহু স্মৃতি উন্মোচন করেন। জেলার গর্ব এই শিল্প-কে আরও উন্নত ও সমৃদ্ধ করার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথাও বলেন। ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখানে মাদুর হাবের কাজ চলছে। প্রতিবছর সবং থেকে ৬০০-৬৫০ কোটি টাকার মাদুর ব্যবসা হয়। একসময় আমি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাতে সবংয়ের মাদুর তুলে দিয়ে একদিনে ১০ টি ব্যাংকের লাইসেন্স নিয়ে এসেছিলাম।” এরপর, রাষ্ট্রপতি পুরস্কার বিজয়িনী দুই শিল্পী -কে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের শাড়ি, ফুল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি, মিষ্টি ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও সবংয়ের পুষ্প রাণি জানা, অলোক জানা-র মতো মাদুর শিল্পীরা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন।

উপস্থিত মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago