Health

ভ্যাকসিন নেওয়ার পর শরীর যেন চুম্বক! মহারাষ্ট্রের পর এবার পশ্চিমবঙ্গের ঘটনায় প্রৌঢ়কে ভর্তি করা হল হাসপাতালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, শিলিগুড়ি, ১৩ জুন : মহারাষ্ট্রের নাসিকের পর এবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ি। ভ্যাকসিন নেওয়ার পর শরীর যেন চুম্বক! ‘ম্যাগনেট ম্যান’ এর খোঁজ পাওয়া গেল এ রাজ্যেই। শিলিগুড়ির ফুলেশ্বরী মোড়ের ভক্তিনগরের বাসিন্দা, বছর ৬০ এর নেপাল চক্রবর্তীর শরীর এখন কার্যত চুম্বকে পরিণত হয়েছে। ১ ফুট দূর থেকে ছুঁড়ে দিলেও, আটকে যাচ্ছে চামচ, হাতা, খুন্তি, পয়সা, মোবাইল থেকে শুরু করে যে কোনও ধাতব দ্রব্য। ঘটনার জেরে চাঞ্চল্য শিলিগুড়ি জুড়ে। যদিও এই ঘটনার সাথে ভ্যাকসিন নেওয়ার বা করোনা টিকা নেওয়ার কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু, মহারাষ্ট্রের নাসিকেও ঘটেছে একই ঘটনা। আতঙ্কে আছেন নেপাল বাবুও। তাই, রবিবার সন্ধ্যা নাগাদ তড়িঘড়ি তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেপাল চক্রবর্তী :

প্রসঙ্গত উল্লেখ্য, শিলিগুড়ির নেপাল চক্রবর্তী করোনা ভ্যাকসিন (কোভিশিল্ড) নিয়েছেন গত ৭ তারিখ। শরীরে কোনো রকম অসুবিধা দেখা দেয়নি। তবে ২ দিন আগে তিনি টিভির খবরে দেখেন যে, করোনা টিকা (কোভিশিল্ড) নেওয়ার পর মহারাষ্ট্রের নাসিকের প্রৌঢ় অরবিন্দ সোনারের শরীরে চৌম্বকীয় শক্তি তৈরি হয়েছে। শরীরে আটকে যাচ্ছে হাতা-খুন্তি-পয়সা! তারপরই, শিলিগুড়ির নেপাল চক্রবর্তীর মনেও প্রশ্ন এবং উৎসাহ জাগে। তিনিও পরীক্ষা করে দেখেন, তাঁর শরীরেও আটকে যাচ্ছে পয়সা-হাতা-খুন্তি সহ ধাতব জিনিসপত্র। এরপরই ভিড় জমে যায় তাঁর বাড়িতে। আসে সর্বভারতীয় সংবাদমাধ্যম গুলিও। তার জেরেই খবর পৌঁছে যায় কলকাতার স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে। তাঁরা স্পষ্ট জানান, “ভ্যাকসিনের ট্রায়ালে এই ধরনের কোন ঘটনা ঘটেনি! তাই বিষয়টি পুরোপুরি তদন্ত সাপেক্ষ। এখনই মন্তব্য করা উচিত নয়। অন্য কোন শারীরিক অসুস্থতার জন্যও হতে পারে!” যদিও, নেপালবাবু জানিয়েছেন তাঁর শরীরে অন্য কোন অসুবিধা নেই। তা সত্ত্বেও, নেপাল বাবুকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, এই বিষয়ে রহস্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা।

নাসিকের অরবিন্দ সোনার :

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago