Government

Ram Navami: রাজ্যে এই প্রথম রামনবমী-তে ছুটি ঘোষণা! “রাম মন্দির প্রতিষ্ঠার পর সরকারের সুমতি হয়েছে” কটাক্ষ দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১০ মার্চ: রাজ্যে এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে। ১৮৮১ সালের এন.আই অ্যাক্ট (২৫নং ধারা) মেনে আগামী ১৭ এপ্রিল (বুধবার) রামনবমী (Ram Navami)-র দিন ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের অর্থ দফতর। ওই দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে, লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে এই ছুটি ঘোষণাকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

রাজ্য সরকারের ছুটি ঘোষণা:

Advertisement (বিজ্ঞাপন):

ভোটের আগে হিন্দু মন জয় করতেই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইট করেছেন, “জানুয়ারি মাসেই এই ছুটি ঘোষণা করতে পারতেন। বাধ্য হয়ে শেষ পর্যন্ত করেছেন। জয় শ্রী রাম।” অন্যদিকে, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ রবিবার সকালে খড়্গপুর শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ করেছেন, “ভোটের আগে রাজ্য সরকারের বোধোদয়! এত বছর ধরে বাংলায় ধুমধাম সহকারে রামনবমী পালিত হচ্ছে, ছুটি ঘোষণা করেননি। হয়তো, রাম মন্দির (অযোধ্যায়) প্রতিষ্ঠা হয়েছে বলেই রাজ্য সরকারের সুমতি হয়েছে!”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago