West Bengal

CBI: ভেস্তে গেল কালীঘাটের বৈঠকও! খুন-ধর্ষণের মামলাতেও গ্রেফতার সন্দীপ ঘোষ, গ্রেফতার টালা থানার OC-ও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৪ সেপ্টেম্বর: একদিকে খুন-ধর্ষণের মামলাতেও গ্রেফতার হলেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ভেস্তে গেল ‘অচলাবস্থা’ কাটানোর বৈঠক! লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং কোনোটাতেই রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকার। শেষ মুহূর্তে ‘সবকিছু’ মেনে নিয়েও কালীঘাট থেকে কার্যত ‘অপমানিত’ হয়ে জুনিয়র চিকিৎসকদের বেরিয়ে যেতে হয় বলে অভিযোগ! এতে তাঁরা ‘হতাশ’ বলেও বিবৃতি দেন। এর মধ্যেই খবর আসে, সিবিআইয়ের হাতে খুন-ধর্ষণের মামলাতেও গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল-কেও। বৈঠক ভেস্তে যাওয়ার সঙ্গে গ্রেফতারির খবরের কোন ‘সম্পর্ক’ আছে, নাকি পুরোটাই ‘কাকতালীয়’; তা অবশ্য জানা যায়নি!

মুখ্যমন্ত্রীর বাড়ির বৈঠকও ভেস্তে গেল:

হতাশ জুনিয়র চিকিৎসকরাও:

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে আর জি কর কাণ্ডে দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘোষ। এ বার সন্দীপকে ধর্ষণ এবং খুনের মামলাতেও গ্রেফতার করা হল। এরই পাশাপাশি গ্রেফতার হয়েছেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাট এবং আর জি কর মেডিক্যালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দেরিতে এফআইআর রুজু করার অভিযোগ উঠেছে। আগেই মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তিনি এখন সিবিআই হেফাজতে আছেন। সব মিলিয়ে এই মামলায় গ্রেফতারির সংখ্যা দাঁড়াল তিন (৩)। এদিকে, প্রাক্তন অধ্যক্ষের গ্রেফতারির খবর পৌঁছনোর পরই সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসা জুনিয়র চিকিৎসকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়!

খুন-ধর্ষণের মামলাতেও গ্রেফতার সন্দীপ ঘোষ:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago