Paschim Medinipur

Paschim Medinipur: “ব্রিগেডে না গেলে একটা নেতারও পদ থাকবেনা!” হুঁশিয়ারি মন্ত্রী মানসের; খড়্গপুর খুঁজছে ‘গদ্দর’ নেতাকে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৯ মার্চ: “১০ তারিখ যে নেতা-নেত্রীরা ব্রিগেডে যাবেনা, ১১ তারিখ তাঁরা পদ হারাবেন! এই মঞ্চে যেসব নেতা-নেত্রীরা বসে আছেন, তাঁরা যদি কর্মীদের সঙ্গে ব্রিগেডে না যান; একটারও পদ থাকবেনা।” শুক্রবার (৮ মার্চ) বিকেলে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের চাঁদকুড়িতে জনগর্জন সভার সমর্থনে আয়োজিত সভা থেকে এই হুঁশিয়ারিই দিয়েছেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। মঞ্চ থেকে সবংয় সহ জেলার তৃণমূল নেতাদের কড়া হুঁশিয়ারি দেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।

মানস রঞ্জন ভূঁইয়া (নিজস্ব চিত্র):

Advertisement (বিজ্ঞাপন):

উল্লেক্ষ্য, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আগামীকাল অর্থাৎ ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই জনগর্জন সভায় যে সমস্ত নেতারা যাবেন না, তাদের ‘একটারও’ পদ থাকবে না বলে জানিয়ে দিয়েছেন মন্ত্রী। ১১-মার্চই পদ হারাতে হবে বলে হুঁশিয়ারি মন্ত্রীর। তিনি বলেন, “সবাইকে যেতে হবে। না গেলে একটারও পদ থাকবেনা!” প্রসঙ্গত, মেদিনীপুরের সভাতেও ব্রিগেড নিয়ে বার্তা দিয়েছিলেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দলের ক্যাবিনেট মন্ত্রীও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সব মিলিয়ে ‘ব্রিগেড ভরানো’ নিয়ে যে তৃণমূল বেশ চাপে, তা বলাই বাহুল্য!

অন্যদিকে, মেদিনীপুরের কলেজ কলেজিয়েট মাঠের সভা শেষে মঞ্চ থেকে নামার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি খড়্গপুরের এক ‘গদ্দর’ নেতার দিকে ইঙ্গিত করেছিলেন! জানা যায়, ওই নেতা আবার জেলার এক বিধায়কের ঘনিষ্ঠ বলে জানা গেছে। খড়্গপুর ২ ব্লক তৃণমূলের সভাপতি-র বিরুদ্ধ গোষ্ঠীর নেতা ও বিধায়ক হিসেবেই তাঁরা পরিচিত বলে জানা যায়। নেত্রীর কাছে নাকি খবর, খড়্গপুরের ওই নেতার সঙ্গে পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের যোগ রয়েছে! এই মুহূর্তে ওই নেতা পঞ্চায়েত সমিতির সভাপতি পদে আছেন। ইতিমধ্যে তাঁকে ‘পদত্যাগ’ করতে বলা হয়েছে বলেও সূত্রের খবর! আপাতত এই ‘গদ্দর-যোগ’ ঘিরে জেলার রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago