Ghatal

West Midnapore: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না করা খিচুড়ির মধ্যে বিষাক্ত সাপ! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় আতঙ্ক, তৎপরতা প্রশাসনের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের জন্য তৈরি করা খিচুড়িতে বিষাক্ত সাপ! সাপ সহ-ই রান্না করা হলো খিচুড়ি। এমনটাই অভিযোগ এলাকাবাসীর। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরের এই ঘটনা ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের ভুঁইয়াড়া ১৮০ নম্বর আইসিডিএস সেন্টারে। অবশ্য এই ধরনের ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত প্রশাসনের তরফে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। জানাজানি হওয়ার আগেই, ওই খিচুড়ি খেয়ে ফেলা দুই ছাত্রকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই শনিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন অতিরিক্ত জেলাশাসক (সমাজকল্যাণ) কেম্পা হোন্নাইয়া, মহকুমাশাসক সুমন বিশ্বাস, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। রবিবার সকালে জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র জানিয়েছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দুই শিশু ওই খিচুড়ি খেয়ে নিয়েছে, অনুমান করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে, কোনো অসুবিধা হয়নি। তাদের ছেড়ে দেওয়াও হয়েছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিষয়টি নজরে রাখা হয়েছে।” এদিকে, বিষয়টি প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত করে দেখা হচ্ছে, আদৌও ওই খিচুড়ি রান্না করার আগে বা পরে সাপ পড়েছিল কিনা! বা, পড়লে, কখন, কিভাবে ওই সাপ পড়লো তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পরই আইসিডিএস সেন্টারে অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়া:

এদিকে, শনিবার এই ঘটনা ঘিরে সাময়িক ভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হয় ওই এলাকায়। শনিবার বিষয়টি নিয়ে বিডিও (BDO) অনির্বাণ সাউ জানিয়েছিলেন, “খিচুড়ির মধ্যে সাপ পাওয়া গেছে, খবর পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” জানা যায়, দাসপুর ২ নম্বর ব্লকের ভুঁইয়াড়া আইসিডিএস সেন্টারে অন্যান্য দিনের মতো শনিবারও শিশু ও প্রসূতি সহ ৪৫ জনের জন্য রান্না হয়েছিল খিচুড়ি ও ডিম। সেই খাবার রান্না করার পর, শিশুরা টিফিন বক্সে ভরে বাড়িতে নিয়ে চলে যায়। এমনই এক শিশুর পরিবারে খাবার পৌঁছতেই, টিফিন বক্স খুলেই তাঁরা দেখেন, বিষাক্ত সাপের আস্ত একটি বাচ্চা খিচুড়ির মধ্যে! দ্রুত খবর ছড়িয়ে পড়ে। গোটা এলাকায় তড়িঘড়ি খিচুড়ি খাওয়া বন্ধ করে দেয় সকলে। কিন্তু, খবর জানাজানি হওয়ার আগেই, দুই ছাত্র খিচুড়ি খেয়ে নেয়! তবে, স্থানীয়দের তৎপরতায় এবং প্রশাসনের উদ্যোগে, তাদের নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে। কোনোরকম অসুস্থতা অনুভব না করলেও, ‘আগাম সতর্কতা’ হিসেবে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। কিন্তু, কিভাবে আইসিডিএস কেন্দ্রের খাবারের মধ্য থেকে বের হল সাপ? এই নিয়ে এলাকায় দেখা দেয় চরম উত্তেজনা। যদিও, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা বলেন, “কিভাবে ঘটলো আমি কিছু বুঝতে পারছিনা। এতবড় সাপ, রান্নার সময় পড়লে তো বুঝতে পারতাম। রান্নার পর পড়লেও, ডাবুতে করে তোলার সময় তো বুঝতে পারতাম!” প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে গোটা বিষয়টি নজরদারির মধ্যে রাখা হয়েছে বলে রবিবার, বছরের প্রথম দিন জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

4 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago