Recent

Elephant Attack: বর্ষশেষের রাতে হাতির হানায় মর্মান্তিক মৃত্যু পশ্চিম মেদিনীপুরের শালবনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: বছরের শুরু থেকে শেষ নানা দুর্ঘটনা! মৃত্যু মিছিল। শেষ দিনটা ভালো গেলো না শালবনীতেও। শনিবার রাত্রি ৮ টা নাগাদ হাতির হানায় মর্মান্তিক মৃত্যু হল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের জলহরি গ্রামের বছর ৪৫ এর কৃষক প্রশান্ত রানা’র। হাতি তাড়াতে গিয়েই হাতির পাল্টা আক্রমণে গ্রামের অদূরে আলু জমিতে মৃত্যু হল তাঁর! মেদিনীপুর বনবিভাগের অন্তর্গত ভাদুতলা রেঞ্জের মৌপাল বিটে একটি দলছুট দাঁতালের আক্রমণে ভয়াবহ এই ঘটনাটি ঘটে। ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। বনদপ্তরের বিরুদ্ধেও ক্ষুব্ধ এলাকাবাসী! তাঁদের প্রশ্ন, “আর কত মৃত্যু হবে এভাবে?” রাত্রি ৯ টা নাগাদ পিড়াকাটা পুলিশ পোস্টের তরফে দেহ উদ্ধার করা হয়। গভীর রাতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

মৃত প্রশান্ত রানা:

মেদিনীপুর মেডিক্যালে আজ (রবিবার) প্রশান্ত রানা’র দেহের ময়নাতদন্ত হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে, বনদপ্তরের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আজকের মধ্যেই ক্ষতিপূরণের ৫ লক্ষ টাকার মধ্যে ৩ লক্ষ ৭৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হবে পরিবারের হাতে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর অবশিষ্ট ১ লক্ষ ২৫ হাজার টাকা দেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ৭-৮ মাস আগে প্রশান্ত’র পত্নী-বিয়োগ হয়েছে। বাড়িতে আছে দুই ছেলে। একজনের বিয়েও হয়ে গেছে। তাঁরা জানিয়েছেন, “অনেক করে নিষেধ করা সত্ত্বেও, বাবা হাতি তাড়াতে গিয়েছিলেন।” হাতির পাল্টা আক্রমণেই মৃত্যু হয় প্রশান্ত’র!

ঘাতক সেই দলছুট হাতি:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago