Education

Paschim Medinipur: দায়িত্ব নিয়েছেন নতুন DI, নির্দেশ সত্ত্বেও দায়িত্ব ছাড়েননি পূর্বতন! পশ্চিম মেদিনীপুরে প্রাথমিকের ‘দুই ডি.আই’ ঘিরে ছড়াচ্ছে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ অক্টোবর: প্রথম বদলির সরকারি নির্দেশিকা এসে পৌঁছয় গত ২৯ সেপ্টেম্বর (২০২২)। পশ্চিম মেদিনীপুর জেলার ডি.আই (প্রাথমিক) তরুণ সরকার-কে বদলি করা হয় শিলিগুড়িতে। শিলিগুড়ির ডি.আই (প্রাথমিক)-কে পাঠানো হয় পশ্চিম মেদিনীপুরে। তবে, সেই নির্দেশিকা সঠিক সময়ে পালিত হয়না বলেই, পুনরায় গত ১৯ অক্টোবর (২০২২) জরুরী নির্দেশিকা পাঠানো হয় রাজ্যের স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে। নির্দেশ দেওয়া হয়, অবিলম্বে (‘without further delay’) ২৯ সেপ্টেম্বরের বদলির অর্ডার মেনে যথাক্রমে, পশ্চিম মেদিনীপুরের ডি.আই (প্রাথমিক) এবং শিলিগুড়ির ডি.আই (প্রাথমিক)-কে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে মাধ্যমিকের ডি.আই (অর্থাৎ, ডি.আই-সেকেন্ডারি)-কে। সেই নির্দেশিকা মেনে, ২১ অক্টোবর শিলিগুড়ির ডি.আই (সেকন্ডারি)-কে দায়িত্ব বুঝিয়ে দেন অর্থাৎ রিলিজড অর্ডার (Released Order) নিয়ে নেন। এরপর, দীপাবলি ও ভ্রাতৃদ্বিতীয়া’র ছুটির কারণে, ২৮ অক্টোবর (শুক্রবার) তিনি পশ্চিম মেদিনীপুরের ডি.আই (প্রাথমিক) হিসেবে যোগদান (জয়েন) করে যান। তবে, নির্দেশিকা মেনে এখনও রিলিজ অর্ডার না নেওয়ার বা দায়িত্ব না ছাড়ার অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরের পূর্বতন ডি.আই (District Inspector- Primary)- তরুণ সরকারের বিরুদ্ধে।

ডি.আই অফিস, পশ্চিম মেদিনীপুর:

যদিও, এই বিষয়ে তরুণ সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে, তিনি কিছুটা বিরক্তির সুরেই বলেন, “যিনি এখানে দায়িত্ব নেবেন, তাঁকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে যেতে হবে, সেগুলোর কিছু পদ্ধতি আছে। এভাবে হঠাৎ করে ছেড়ে চলে যাওয়া যায়না! আমি ওনাকে জানিয়েছি যে ৪ নভেম্বর (4th November, 2022) চার্জ হ্যান্ডওভার করব‌ বা সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেব।” অন্যদিকে, শিলিগুড়ির প্রাক্তন DI (প্রাথমিক) প্রাণতোষ মাইতি ইতিমধ্যেই সরকারি নির্দেশিকা পেয়ে পশ্চিম মেদিনীপুরর DI (প্রাথমিক) হিসেবে যোগ দিয়েছেন। তিনি জানিয়েছেন, “উনি এখনও দায়িত্ব বুঝিয়ে দেননি। ৪ নভেম্বর চার্জ হ্যান্ডওভার করবেন বলে জানিয়েছেন।” স্বাভাবিকভাবেই তাই শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত আধিকারিকদের মধ্যে চলছে কানাঘুষো! অনেকেই প্রশ্ন তুলছেন, “তবে কি এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরে প্রাথমিক শিক্ষায় দু’জন ডি. আই?”

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago