Festival

Jagadhatri Puja: জমে উঠেছে মেদিনীপুর শহরের উপকণ্ঠে নবোদয় দীপ্তি সংঘের জগদ্ধাত্রী পূজা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের খয়েরুল্লা চক নবোদয় দীপ্তি সংঘের জগদ্ধাত্রী পুজোর এবার ২০ তম বর্ষ। প্রতি বছরের মতো এবারও পুজো উপলক্ষে মণ্ডপ প্রাঙ্গণে বসেছে মেলার আসর। প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। মণ্ডপের চারিদিকে সহ আশপাশের এলাকা সেজে উঠেছে রঙিন আলোর রোশনাইয়ে। ইতিমধ্যে, জনপ্রিয় একটি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এই পুজোকে সার্বিকভাবে মেদিনীপুর শহরের সেরা পুজো হিসেবে পুরস্কৃত করেছে।

ভিড় নবোদয় দীপ্তি সংঘের পুজোয়:

উল্লেখ্য যে, জেলা শহরের উপকণ্ঠে খয়েরুল্লা চকের এই পুজো বরাবরই নজর কাড়ে জেলাবাসীর। আকর্ষণীয় মণ্ডপ এবং মনোমুগ্ধকর প্রতিমা দেখতে ভিড় জমান শহর থেকে গ্রামের বাসিন্দারা। বুধবার সকালে ক্লাবের উদ্যোক্তাদের পক্ষে সঞ্জীব দাস, সানি চন্দ, অমর দে, তাপস বারই প্রমুখ জানান, প্রতিবছরই মাতৃ আরাধনার সাথে সাথে তাঁরা বেশ কিছু সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন। বিগত দু’বছরে করোনা আবহ কাটিয়ে প্রতিদিনেই মণ্ডপে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। রবিবার সন্ধ্যায় এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বিধায়ক জুন মালিয়া, বিশিষ্ট লোক সংস্কৃতি গবেষক ড.মধুপ দে, বিশিষ্ট রবীন্দ্র গবেষক তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড.বিবেকানন্দ চক্রবর্তী, ‘শিক্ষারত্ন’ শিক্ষিকা আল্পনা দেবনাথ বসু, বিশিষ্ট উদ্যোগপতি চন্দন বসু, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবন্তী মন্ডল, কর্মাধক্ষ্য দিলীপ দে সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

প্রতিমা :

পুরস্কার তুলে দেওয়া হল একটি জনপ্রিয় একটি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে :

Advertisement:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago