Festival

Midnapore: ‘নিশ্চিন্তে ঠাকুর দেখুন’, অষ্টমীর রাতে বাইক ছুটিয়ে মেদিনীপুর থেকে খড়্গপুরে পুলিশ সুপার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ অক্টোবর: “মা-বোনেরা নিশ্চিন্তে ঠাকুর দেখুন। মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ান। আপনাদের SP (পুলিশ সুপার) রাস্তায় আছে।” মঙ্গলবার, অষ্টমী (৩০ সেপ্টেম্বর)-র রাতে এমনই বার্তা দিয়ে, বাইক ছুটিয়ে মেদিনীপুর থেকে খড়্গপুরের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। সেইসঙ্গেই ইভটিজার তথা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উদ্দেশ্যেও কড়া বার্তা দেন পুলিশ সুপার। মঙ্গলবার রাতে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের আধিকারিকরা বাইক নিয়ে মেদিনীপুর শহরের বিভিন্ন রিং রোডে চক্কর কাটেন। সেইসঙ্গেই বেশ কিছু মণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। এরপরই বাইক ছুটিয়ে খড়্গপুরের উদ্দেশ্যে রওনা দেন পুলিশ সুপার সহ তাঁর পুরো টিম।

শহরের রাস্তায় পুলিশ সুপার ধৃতিমান সরকার:

বিজ্ঞাপন (Advertisement):

পুজোর সময় জেলার প্রধান দুই শহরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই পুলিশ সুপার তাঁর টিমকে নিয়ে মেদিনীপুর ও খড়গপুর শহরে চষে বেড়ান। পুলিশ সুপারের সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরাও। পুলিশ সুপার বলেন, “জেলা জুড়ে আমাদের ১৭টি টিম সপ্তমীর দিন থেকেই রাস্তায় আছে। আমি নিজেও আছি। বিগত বছরগুলির মতোই এদিন আমি নিজেও বাইক নিয়ে দুই শহরে ঘুরে বেড়িয়েছি।” মহিলা সহ সকল দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন পুলিশ সুপার।

মেদিনীপুর থেকে খড়্গপুরের পথে পুলিশ সুপার:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago