Examination

Madhyamik: জেলাজুড়ে নির্বিঘ্নেই শুরু মাধ্যমিক! মেদিনীপুরে পেন তুলে দিলেন পুলিশ কাকুরা, শালবনীতে পরীক্ষার্থীদের পাশে বামুনবুড়ি পুজো কমিটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: আজ, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে নির্বিঘ্নেই শুরু হল মাধ্যমিক পরীক্ষা। বেলা ২টো পর্যন্ত অর্থাৎ পরীক্ষা শুরুর প্রায় ২ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও কোনো অভিযোগ বা অসুবিধার খবর আসেনি। পরীক্ষা ঘিরে এবার আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের সব মহল থেকেই। উল্লেখ্য যে, জেলায় এবার মাধ্যমিক পরীক্ষার্থী প্রায় ৩৮ হাজার ২৭৬। গতবছরের তুলনায় যা প্রায় ২১ হাজার কম বলে জানা গেছে। এবার, জেলায় এবার পরীক্ষার সেন্টার ১৩১টি। শহর থেকে গ্রাম সবকটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে। খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। জেলা পুলিশের তরফে হেল্পলাইন নম্বর (৮০০১০০৭৮৬৮) ও দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের পাশে পুলিশ কাকুরা:

এদিকে, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের জঙ্গল অধ্যুষিত রাস্তা গুলিতে বনদপ্তরের তরফেও কড়া নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়িতে হাতির হানায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর পর বনদপ্তরের পক্ষ থেকে আরও বেশি করে সচেতনতা অবলম্বন করা হয়েছে। অন্যদিকে, জেলা শহর মেদিনীপুরে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পেন তুলে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত। জলের বোতল তুলে দেওয়া হয় মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে। শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা পুলিশের আধিকারিরা। অপরদিকে, শালবনীর কলসিভাঙা দীনবন্ধু উচ্চ বিদ্যালয়ে এবার মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র হয়েছে। পরীক্ষার্থীদের সাহায্যার্থে স্কুলের সামনেই সন্যাসীমাতা বামুনবুড়ি পূজা ও মেলা কমিটির তরফে সহায়তা শিবির করা হয়েছে। পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে জলের বোতল। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে পুলিশ-প্রশাসন সহ বিভিন্ন মহল থেকে।

কলসিভাঙা-তে বামুনবুড়ি পুজো কমিটির উদ্যোক্তারা

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

6 days ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago