Election

Midnapore: “সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, আঙুল থেকে ভোটের কালি ওঠার আগেই অভিষেক ব্যানার্জির জুতো পালিশ করতে চলে গেলেন”! দলবদলুদের চরম কটাক্ষ শতরূপের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি:পশ্চিম মেদিনীপুরে পৌর ভোটের প্রচারে এসে ‘দলবদলু’ বিজেপি নেতাদের আর সেই সঙ্গে তৃণমূল-বিজেপি’কে চরম কটাক্ষ করলেন সিপিআইএমের তরুণ নেতা শতরূপ ঘোষ। সোমবার ক্ষীরপাই পৌরসভার নির্বাচনী প্রচারে এসে শতরূপ বললেন, “যেকোনো ভোটার কোনও একটি দলকে পছন্দ করে পাঁচ বছরের জন্য ভোট দেয়। সেই দলের প্রতি বা ভোট প্রার্থীর প্রতি পরবর্তীকালে বিরূপ হলেও, তাঁর ভোটটা ফিরিয়ে নিতে পারেন না! কিন্তু, আপনারা যাদেরকে ভোট দেন, তাঁরা নিজেদের আখের গোছানোর জন্য বেমালুম নীতি-আদর্শ ভুলে গিয়ে অন্য দলে লাইন দেয়। বিধানসভা নির্বাচনের সময়, বিজেপির ঝান্ডা নিয়ে ভোটের প্রচারে যারা বলেছিল, সোনার বাংলা গড়ব, তারা ভোটে হেরে গিয়ে, সেই পতাকা নিয়ে অভিষেক ব্যানার্জির জুতো পালিশ করল ক্ষমতার লোভে! সেদিক থেকে আমাদের লালপতাকার প্রার্থীরা ময়দান ছেড়ে দিয়ে যায়নি। কোনোদিনও যাবেনা। এটাই লাল ঝান্ডার জোর!”

শতরূপ ঘোষ:

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী প্রচার) :

আনিসের মৃত্যু আর প্রতিবাদ নিয়ে শতরূপ ঘোষ বলেন, “যাদের ক্ষমতা নেই খুনিদের নাম নেওয়ার, ‘খুনিদের বিচার চাই’ বলে তাঁদের আর রাস্তায় নেমে চিৎকার করার প্রয়োজনও নেই। মমতা ব্যানার্জির টাকায় খাওয়া বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে পড়লেন খুনিদের শাস্তি চাই বলে! কিন্তু, একবারও খুনিদের নাম মুখে আনছেনা। বললেই চাকরিটা চলে যাবে, চেয়ারটা চলে যাবে। তাই বলছি, আপনাদের ওই মেকি প্রতিবাদ করার প্রয়োজন নেই! যাঁরা এখনও নিজেদের বিকিয়ে দেয়নি, তাঁরা আছে প্রতিবাদ করার জন্য।” পৌর নির্বাচনে বামেদের ভালো ফলাফল নিয়েও আশা প্রকাশ করেন তরুণ সিপিআইএম নেতা শতরূপ।

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago