Election

Kharagpur: ধর্মযুদ্ধে সামিল মামা-ভাগ্নে! জবরদস্ত লড়াই খড়্গপুর পৌরসভা নির্বাচনে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি: সম্পর্কে তাঁরা মামা-ভাগ্নে। তাতে অবশ্য দু’জনেরই কিছু এসে যায়না। ‘ভোটযুদ্ধ’-কে ‘ধর্মযুদ্ধ’ ভেবেই লড়াইয়ে নেমেছেন পরস্পর পরস্পরের বিরুদ্ধে! লড়াইটা কংস মামা আর শ্রীকৃষ্ণের মতো সরাসরি অধর্মের বিরুদ্ধে ধর্ম রক্ষার লড়াই না হলেও; এখানেও মামা ও ভাগ্নে পরস্পর সম্পর্কের নৈকট্য ভুলে, নীতি-আদর্শের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন। আর, সেই লড়াইয়ের ‘ফলাফল’ কি হয়, তা দেখার জন্য মুখিয়ে আছে গোটা রেলশহর। রেলশহর খড়্গপুরের ৩ নং ওয়ার্ডেই হচ্ছে এবার এমন জমজমাট লড়াই! একদিকে, গত দু’বারের বিদায়ী কাউন্সিলর তথা জোড়া ফুলের প্রার্থী তৈমুর আলি খান। অন্যদিকে, তরুণ কংগ্রেস প্রার্থী তথা তৈমুরের ভাগ্নে খুরসেদ আলি খান। তবে, বিজেপি প্রার্থী গৌতম দাস-ও এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তা হলেও, মামা-ভাগ্নের লড়াই-ই যেন এই ওয়ার্ডের অন্যতম আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে।

ভাগ্নে খুরসেদ:

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

মামা তৈমুরের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়ে নীতি-আদর্শের কথা শোনালেন ভাগ্নে খুরসেদ! তাঁর বক্তব্য, “আমি মামার বিরুদ্ধে নয়, প্রার্থীর বিরুদ্ধে লড়াই করছি!” তাঁর আরও বক্তব্য, গত ১৫ বছর ধরে ওই পরিবারের স্বামী ও স্ত্রী অর্থাৎ তাঁর মামা ও মামিমা কাউন্সিলর থাকলেও, এলাকার কোনো উন্নয়ন হয়নি। বরং দুর্নীতি হয়েছে। অভিযোগ, “যাদের দোতলা বাড়ি আছে, তাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছেন। যারা ত্রিপল খাটিয়ে আছে, তাঁরা বাড়ি পায়নি। রাস্তাঘাট, নিকাশির সমস্যা, সবেতেই দুর্নীতি। তাই ওই ওয়ার্ডের মানুষ এবার পরিবর্তন চাইছেন।” অন্যদিকে, মামা তৈমুর শান্ত ভাবেই জানালেন, “আবার মা মাটি মানুষের সরকারের বোর্ড হবে। আমরা এখান থেকে বিপুল ভোটে জয়ী হব। যে কোন মানুষ বিরুদ্ধে নামতে পারে। ওর সখ হয়েছে তাই নেমেছে। ও কোন রাজনীতির সঙ্গে যুক্ত নয়। মানুষ ওকে চেনে না, জানে না। কিছু মানুষ ওকে জোর করে দাঁড় করিয়ে দিয়েছে। এই ব্যাপারে আমার সাথে ওর কোন কথাও হয়নি। রাজনৈতিক ময়দানে নেমেছে, আমি তাকে বাধাও দিইনি। এটা কোন বিষয়ই নয়। এখানে একতরফা ভোট হবে। বিপুল ভোটে আমি জিতব।”

মামা তৈমুর :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

অন্যদিকে, এলাকাবাসী আলেদা বিবি বলেন, “প্রতিটা দলের মানুষ-ই বাড়িতে আসছে। বলছে আমাদের ভোট দিন, জেতান, আমরা আপনাদের জন্য কাজ করব। এত বছর ধরে এই ওয়ার্ডে তৈমুর আলি খান ছিলেন। পানীয় জলের সমস্যা আছে। জল নিকাশির ব্যবস্থা নেই। ঘরের সমস্যা আছে।” আরেকজন, কালাম আহমেদ বলেন, “মামা ভাগ্নে ভাইপো যেই আসুক, আমরা ওসব জেনে কি করব! আমরা তো পরিবার দেখে ভোট দেবনা। সারা বছর যে আমাদের সঙ্গে থাকবে, উন্নয়ন করবে, তাকেই ভোট দেব।”

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago