Election

Paschim Medinipur: বিজেপি প্রার্থীর টাকা বিলির অভিযোগে পশ্চিম মেদিনীপুরে পথ অবরোধ এলাকাবাসীর

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি:নাকা চেকিংয়ে বিজেপি প্রার্থীর থেকে উদ্ধার নগদ টাকা! সেই ঘটনায় এবার বিজেপির বিরুদ্ধে টাকা বিলি এবং গ্রেফতারের পরও তাঁকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে পথ অবরোধে সামিল এলাকাবাসী। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভার। অভিযুক্ত বিজেপি প্রার্থী হলেন, খড়ার পৌরসভার ৮ নং ওয়ার্ডের ফাল্গুনী মিশ্র। শুক্রবার রাতের এই ঘটনা ঘিরে উত্তেজনা তৈরী হয় শনিবার দুপুরে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে, বিষয়টিকে তৃণমূলের চক্রান্ত বলে অভিহিত করেছেন বিজেপি’র ঘাটাল জেলা সভাপতি তন্ময় দাস।

পথ অবরোধ এলাকাবাসীর:

শনিবার দুপুরে, খড়ার পৌরসভার বড়োপোল এলাকায় ঘাটাল-খড়ার সড়ক অবরোধ করা হয়। কোনও রাজনৈতিক দলের পতাকা ছাড়াই বেশকিছু মানুষ একত্রিত হয়ে গতকালের ঘটনায় প্ল্যাকার্ড হাতে সড়ক অবরোধে সামিল হয়। খড়ারবাসীর পক্ষ থেকে, শুক্রবারের ঘটনার প্রতিবাদ জানিয়ে প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে অবরোধ করা হয় বলে জানা যায়। তাঁদের দাবি, খড়ার পৌরসভায় ভোটের আগে বিজেপির পক্ষ থেকে টাকা বিলি করা হয়। এজন্য, ৮ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্রকে পুলিশ গ্রেফতার করলেও, কেনো তাঁকে রাতেই ছেড়ে দেওয়া হল, তারই প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করা হয় বলে জানা যায়। যদিও, বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর, ঘাটাল থানার পুলিশ পৌঁছে অবরোধকারীদের সাথে কথা বলে এবং পরে তা তুলে নেওয়া হয়। গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হওয়ার ফলে যানজটেরও সৃষ্টি হয়। পুলিশ তা স্বাভাবিক করে।

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

6 days ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago