Kharagpur

Exclusive: ডেপুটি ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে রাতেই দিলীপের বাংলোতে পুলিশ! বাংলো ছাড়লেন না মেদিনীপুরের সাংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আর মাত্র কয়েক ঘন্টা পরেই নির্বাচন। তার আগেই গভীর রাতে নাটকীয় পরিস্থিতি রেলশহর খড়্গপুরে! মেদিনীপুরের সংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বাংলোতে, নির্বাচন কমিশনের ডেপুটি ম্যাজিস্ট্রেট-কে সঙ্গে নিয়ে পৌঁছে গেল খড়্গপুর টাউন থানার পুলিশ। দিলীপ-কে বাংলো ছাড়তে বল হল! নির্বাচন কমিশনের আধিকারিকের বক্তব্য, উনি এখানকার ভোটার নন এবং উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী উনি এখানে থাকতে পারবেন না! সেটাই ওনাকে জানানো হয়েছে। যদিও, দিলীপ ঘোষের বক্তব্য হলো, “আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি এখানকার সাংসদ এবং এটাই আমার বাসস্থান। রেলশহরের অনেক সাধারণ মানুষ ভোটার নন, তাঁরা যদি কর্মসূত্রে এখানে থাকতে পারে, এখানের সাংসদও থাকতে পারে। তাই, অন্যান্য নির্বাচনের সময়ও যেহেতু এখানে ছিলাম, এবারও তাই করব। আমি এখানেই থাকবো। ওনাদেরকে তা জানিয়ে দিয়েছি।”

ডেপুটি ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে পুলিশ:

এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা দেখছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। তাঁর বক্তব্য, “রাজনৈতিক লড়াই লড়তে না পেরে, পুলিশ ও নির্বাচন কমিশনকে চাপ দিয়ে তৃণমূল এইসব করছে। আর পুলিশ দেখতে পাচ্ছে না চারপাশে শাসক দলের গুন্ডারা বন্দুক নিয়ে ঘুরছে! এতরাতে এখানে এসেছে ঝামেলা করতে।” অন্যদিকে, এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, “নির্বাচন কমিশন তার কাজ করছে। পুলিশও নিজের কাজ করছে। এনিয়ে আমাদের কিছু বলার নেই। অশান্তি বাধানোর জন্য কেউ যদি বসে থাকে বা অনৈতিক কাজ করার চেষ্টা করে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন তার পদক্ষেপ গ্রহণ করবে।”

দিলীপ ঘোষ:

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

13 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

1 week ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago