Election

Midnapore Poll: ড্রোন উড়িয়ে মেদিনীপুর শহরে নজরদারি! জেলার ৫ লক্ষ ভোটার ৪৪৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন, বিস্তর অভিযোগ বিরোধীদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি:জেলা শহর মেদিনীপুরে ড্রোন উড়িয়ে নজরদারি কোতোয়ালী থানার। শহরের মাঝে গোলকুঁয়াচকে ড্রোন ওড়ানো হলো। জেলা পুলিশের তরফে এখনও অবধি নির্বিঘ্নে ভোট চলার কথা বলা হলেও, ইতিমধ্যে বিরোধীদের পক্ষ থেকে উঠে আসছে আনা অভিযোগ। জেলাশহর মেদিনীপুরের উপকণ্ঠে তাঁতিগেড়িয়া, রাঙামাটি, গোপগড় প্রভৃতি এলাকায় বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে বলে সিপিআইএমের তরফে অভিযোগ করা হয়েছে। কিছুক্ষণ পর অবশ্য বাইকবাহিনী পালিয়ে যায় বলে জানা গেছে। অন্যদিকে, সাতসকালে বিজেপির তরফে ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। যদিও, বিষয়টিকে বিজেপির নাটক বলে উড়িয়ে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। খড়্গপুর ও মেদিনীপুরে উৎসবের মেজাজে ভোট হচ্ছে বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা। অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, “কর্মীরা মার খেলে রাস্তায় নেমে প্রতিবাদ করব। সেজন্যই খড়্গপুরে এ বসে আছি। এখানে আমি চাঁদ দেখতে আসিনি!”

শহরে ড্রোন উড়িয়ে নজরদারি:

প্রসঙ্গত উল্লেখ্য, আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি), পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ৫ লক্ষ ভোটার ভাগ্য নির্ধারণ করছেন ৪৪৩ জন প্রার্থীর। জেলার ১২০ টি ওয়ার্ডে ৫৯৮ টি বুথে চলছে ভোটগ্রহণ চলছে। খড়্গপুর পৌরসভায় মোট ভোটার ২৩৭৪০৬, প্রার্থী ১২৬ (ওয়ার্ড ৩৫)। মেদিনীপুর পৌরসভায় মোট ভোটার ১৪৫৯১৭, প্রার্থী ১২০ (ওয়ার্ড ২৫)। ঘাটাল পৌরসভায় মোট ভোটার ৪৫৪২০, প্রার্থী ৬৭ (ওয়ার্ড ১৭)। চন্দ্রকোনা পৌরসভায় মোট ভোটার ২০০৯৭, প্রার্থী ৩৮ (ওয়ার্ড ১২)। রামজীবনপুর পৌরসভায় মোট ভোটার ১৬৪২২, প্রার্থী ৪২ (ওয়ার্ড ১১)। খড়ার পৌরসভায় মোট ভোটার ১০০৩৫, প্রার্থী ২৯ (ওয়ার্ড ১০)। ক্ষীরপাই পৌরসভায় মোট ভোটার ১৩৯৩৮, প্রার্থী ৩২ (ওয়ার্ড ১০)। এদিকে, সকাল ১১ টা নাগাদ জেলা পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছেন, কুইকোটা থেকে নাকা চেকিংয়ে ১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে কোতোয়ালি থানার পুলিশ। সকাল ১১ টা অবধি প্রায় ৩০ শতাংশের বেশি ভোট হয়েছে পশ্চিম মেদিনীপুরে।

পালিয়ে যাচ্ছে বাইক বাহিনী:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago