Education

Reopening of School: তাপপ্রবাহের কারণে ৫ ও ৭ জুনের পরিবর্তে রাজ্যের সমস্ত স্কুল খুলবে আগামী ১৫ জুন, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩১ মে: গতকালই (মঙ্গলবার, ৩০ মে) নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আগামী ৫ জুন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং ৭ জুন প্রাথমিক বিদ্যালয়গুলি খুলে যাবে। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করল রাজ্য সরকার। আজ, বুধবার (৩১ মে) ফের নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ৫ ও ৭ জুনের পরিবর্তে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুল খুলবে আগামী ১৫ জুন, বৃহস্পতিবার।

নবান্নে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়:

প্রচন্ড গরম ও তাপপ্রবাহের (Heat Wave) কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি জানান, “আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, গরম এখনও থাকবে। তাই, আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করছি। ৫ ও ৭ জুনের পরিবর্তে রাজ্যের প্রাথমিক থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমস্ত স্কুল, আগামী ১৫ জুন, বৃহস্পতিবার খুলবে। গরমের ছুটি আরও ১০ দিন বাড়িয়ে দিলাম আমরা।” তিনি রাজ্যের সমস্ত বেসরকারি বা প্রাইভেট স্কুলগুলির কাছেও আবেদন জানিয়েছেন, যাতে ১৫ জুন (২০২৩) স্কুল খোলা হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন এও জানান, “আমরা আজ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলাম। বৈঠক খুব ভালো হয়েছে।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago