Corona Update

Covid: ভয়াবহ সংক্রমণ! গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত ৩৩১, রাজ্যে ২৫ হাজার ছুঁই ছুঁই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জানুয়ারি: গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত হল পশ্চিম মেদিনীপুর জেলায়। জেলা স্বাস্থ্য দপ্তরের রবিবার সকালের রিপোর্ট অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৩৩১। আরটিপিসিআর সূত্রে ১৮৫ জন, অ্যান্টিজেন টেস্টে ৯২ জন এবং বেসরকারি হাসপাতালে করা ট্রুন্যাট টেস্টে ৫৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে, শুধুমাত্র মেদিনীপুর শহর ও শহরতলীতে আক্রান্ত ১০৯ জন! মেদিনীপুর শহরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র আক্রান্তের ছড়াছড়ি। তবে, বেশিরভাগ জনেরই জ্বর, সর্দি-কাশি ও মাথা ব্যথার উপসর্গ বলে জানা গেছে। অন্যদিকে, রবিবার মেদিনীপুর শহরের (হবিবপুরের) এক ৬৪ বছর বয়সী প্রৌঢ়ার মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। তাঁর বিভিন্ন কো-মর্বিডিটি ছিল বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। অপরদিকে, ভয়াবহ সংক্রমণ বজায় আছে খড়্গপুর রেলওয়েতে। ফের ৫২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আইআইটি-তে ৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। খড়্গপুর শহরে আরও ৫০ জন ও গ্রামীণে ৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়। এছাড়াও, শালবনীতে ১২, ডেবরায় ২০, সবংয়ে ৭, পিংলায় ৭, কেশিয়াড়িতে ৫, বেলদায় ৭, দাঁতনে ১৫, গড়বেতায় ৭, কেশপুরে ৪ এবং ঘাটাল মহকুমায় ২৬ জন সংক্রমিত হয়েছেন। গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে ১ জনেরই মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩২ জন।

রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিমবঙ্গেও রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত হয়েছেন। ২৪ হাজার ২৮৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়। মৃত্যু হয়েছে ১৮ জনের। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২১৩ জন। শুধু কলকাতাতেই একদিনে সংক্রমিত ৮ হাজারের বেশি আর উত্তর চব্বিশ পরগণাতে ৫ হাজারের বেশি! এদিকে, গত চব্বিশ ঘণ্টায় সারাদেশেও বেড়েছে সংক্রমণ। আক্রান্ত ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২। বেড়েছে মৃত্যুও। ৩২৭ জনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘণ্টায়। সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৮৬৩ জন। এদিকে, বিশেষজ্ঞরা জানিয়েছেন দ্বিতীয় ধাপের ডেল্টা সংক্রমণ আর তৃতীয় ঢেউয়ের ওমিক্রন মিলিয়ে এই মুহূর্তে ডেল্টাক্রনে সংক্রমিত হচ্ছেন বেশিরভাগ ভারতবাসী। ফলে, দ্বিতীয় ঢেউয়ের মতো শ্বাসকষ্টের উপসর্গ বা ফুসফুসের সংক্রমণ না থাকলেও, গলায় সংক্রমণ হচ্ছে। এক্ষেত্রে, স্বাভাবিক মানুষের ক্ষেত্রে ৩-৪ দিনের মধ্যেই রোগ সেরে গেলেও, কো-মর্বিডিটি থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কিছুটা হলেও প্রভাব পড়ার সম্ভাবনা আছে! তাই, সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করা এবং দূরত্ব বজায় রাখা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দেশের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago