Corona Update

পুজোর আগে কিছুটা স্বস্তি! দেশে, রাজ্যে ও জেলায় কমলো করোনা সংক্রমণ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৪ অক্টোবর: করোনা যুদ্ধে ক্রমশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভারত! তৃতীয় ঢেউয়ের আতঙ্কের মাঝেই বর্তমান করোনা পরিসংখ্যানে ক্রমশ আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। নিম্নমুখী সংক্রমণের পাশাপাশি এবার মৃতের সংখ্যাও অনেকটাই কমলো দেশজুড়ে। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৯৯ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ২২ হাজার ৮৪২। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ১৮০ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ২৪৪। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৪ হাজার ৪৫৮। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৭১৮ জন। ইতিমধ্যেই দেশে টিকা পেয়েছেন প্রায় ৯০ কোটি ৭৯ লক্ষ ৩২ হাজার ৮৬১ জন।

দেশের করোনা চিত্র :

এদিকে, গত একদিনে রাজ্যেও কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭০১ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৭৬১। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১০ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৯। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮২৫। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭১ হাজার ২৪০। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৮৪ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৮৭ জন। গত একদিনে মোট ৩৬ হাজার ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১৭ জন। আগের ২-৩ দিনের তুলনায় সংখ্যাটা কিছুটা কম! সবমিলিয়ে, পুজোর মাত্র ১ সপ্তাহ আগে কিছুটা স্বস্তির পরিসংখ্যান উঠে এলো সোমবারের করোনা রিপোর্টে। উল্লেখ্য যে, জেলায় যে ১৭ জন করোনা সংক্রমিত হয়েছেন, তার মধ্যে মেদিনীপুর শহরে ৭ জন এবং খড়্গপুরে ৪ জন (রেল সূত্রে ৩) আছেন।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago