International

Nobel Prize 2021: লাল মরিচের উপাদান ব্যবহার করে মেডিসিনে নোবেল জুলিয়াসের, সঙ্গী পাতাপৌতিয়ান

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৪ অক্টোবর: মেডিসিন বিভাগে ‘নোবেল পুরস্কার- ২০২১’ বিজেতাদের নাম ঘোষণা করা হল। সোমবার স্টকহোমে কারোলিনসকা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে নোবেল কমিটির মহাসচিব টমাস পার্লম্যান এই ঘোষণা করেন। ২০২১ সালে মেডিসিন বিভাগে বিরল কৃতিত্বের জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন ডেভিড জুলিয়াস ও আর্ডেম পাতাপৌতিয়ান। এই দুই আমেরিকান বিজ্ঞানীকে এবার যৌথভাবে এই পুরস্কার দেওয়া হবে। “রিসেপ্টরস ফর টেম্পারেচার অ্যান্ড টাচ” (বা, তাপ ও স্পর্শে উদ্দীপকের সাড়া দেওয়া)- সংক্রান্ত আবিষ্কারের জন্য তাঁদের পুরস্কৃত করা হচ্ছে। ত্বকে থাকা স্নায়ু তাপের ক্ষেত্রে কি প্রভাব ফেলে তা দেখিয়েছেন ডেভিড জুলিয়াস। পাশাপাশি, চাপের ক্ষেত্রে ত্বকের স্নায়ু কিভাবে কাজ করে তা বিশ্লেষণ করেছেন আর্ডেম পাতাপৌতিয়ান। তাঁদের এই আবিষ্কার ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞানে নতুন দিশা দেখাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।

দুই নোবেল বিজয়ী, ছবি টুইটার সৌজন্যে :

সুইডেনের ক্যারোলিঙ্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলির তরফে বলা হয়েছে, তাঁদের আবিষ্কার জানতে সাহায্য করেছে, “কীভাবে গরম, ঠান্ডা এবং যান্ত্রিক শক্তি” স্নায়ুর উত্তর দেওয়ার প্রক্রিয়া শুরু করে থাকে। নোবেল কমিটির সেক্রেটারি-জেনারেল থমাস পার্লমান বলেছেন, “এটা সত্যিই প্রকৃতির এক রহস্যময় বিষয়কে উন্মোচিত করেছে। আমাদের অস্তিত্ব রক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। তাই এটা অসামান্য এক আবিষ্কার।” নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, লাল মরিচ বা লাল লঙ্কার (Red Pepper) সক্রিয় উপাদান ‘ক্যাপসেসিন’ ব্যবহার করে স্নায়ুর উদ্দীপককে চিহ্নিত করেছেন সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলিয়াস। যা ত্বককে তাপমাত্রায় সাড়া দিতে সাহায্য করে থাকে। অন্যদিকে, কোষে ভিন্ন ধরনের চাপ সংবেদনশীল উদ্দীপকের সন্ধান পেয়েছেন ক্যালিফোর্নিয়ার লা জোল্লার স্ক্রিপস রিসার্চে মলিকিউলার বায়োলজিস্ট (আণবিক জীববিজ্ঞানী) এবং নিউরো-সায়েন্টিস্ট (স্নায়ুবিজ্ঞানী) আর্দেম। যা যান্ত্রিক উদ্দীপকে সাড়া দেয়।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago