Corona Update

Corona Update: করোনা গ্রাফে বৈচিত্র্য! প্রায় দেড় বছর পর দেশে সর্বনিম্ন অ্যাকটিভ কেস, রাজ্যে ফের করোনার বাড়বাড়ন্ত

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৪ নভেম্বর: দেশজুড়ে উৎসবের মরশুম প্রায় শেষের পথে।করোনার আবহে এই সময়ে উৎসবমুখী জনতার ভিড়ে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য হাতিয়ার করা হয় টিকাকরণকে। যার ফলে প্রায় প্রতিদিনই করোনা গ্রাফে সংক্রমণের ওঠানামা স্পষ্ট হলেও সামগ্রিক ভাবে তেমন বৃদ্ধি পায়নি সংক্রমণের হার। যদিও, কেরালার সংক্রমণের পরিসংখ্যান এখনও চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের মনে। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ২৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য কম। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৮৫ জন। শনিবার এই সংখ্যাটা ছিল ৫৫৫। যদিও, গত ২৪ ঘণ্টায় কেরালায় সংক্রমিত হয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ৯১৮। পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ৫২২ দিনের মধ্যে সর্বনিম্ন। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭৬ জন। আপাতত দেশে টিকা পেয়েছেন ১১২ কোটি ১ লক্ষ ৩ হাজার ২২৫ জন।

দেশের করোনা বুলেটিন :

এদিকে, রাজ্যে ফের বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮৭২ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৮৬০। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ১৩ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩০৭ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৩ হাজার ৩১৮। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮২৮ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩১ জন। গত ২৪ ঘন্টায় মোট ৪১ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, রাজ্যে সংক্রমণ বাড়ার কারণ হিসেবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা গত এক মাস ধরে চলা বিধি ভাঙা উৎসবকেই দায়ী করেছেন! এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে গত দু’দিনে পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১৯ জন (১৩ ও ৬)।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

5 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago