Recent

ডেবরায় গাড়ি উল্টে আহত ৩৩ জন তৃণমূল সমর্থক, ৭ জনকে স্থানান্তরিত করা হল মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ নভেম্বর: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দলীয় পদযাত্রায় যোগ দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে আহত ৩৩ জন সমর্থক। গুরুতর আহত ৭ জনকে স্থানান্তরিত করা হলো মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের আলোককেন্দ্র বাজার সংলগ্ন এলাকায়। রবিবার দুপুর আড়াইটা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত ৭ জনকে সন্ধ্যা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ডেবরায় দুর্ঘটনা :

প্রসঙ্গত, রবিবার বিকেলে ডেবরা ব্লক তৃনমুল কংগ্রেসের ডাকে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডেবরায় একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই মিছিলে যোগ দিতে যাওয়ার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোটো বাস উল্টে যায়। তৃণমূলের ৩৩ জন কর্মী সমর্থক আহত হন। ৭ জনকে গুরুতর অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। তাঁদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে সন্ধ্যা নাগাদ জানিয়েছেন জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র। অপরদিকে, ২ জন ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁরাও এই মুহূর্তে স্থিতিশীল। বাকিদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয়েছে বলে ব্লক তৃণমূল সূত্রে জানা গেছে।

আহত ৩৩ জন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

1 day ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

3 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

4 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

2 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago