Business

Paschim Medinipur: আস্ত এক লাইব্রেরীতে বসেই গরম কফির আমেজ! নতুন প্রজন্মকে বইমুখী করতে পথ দেখাচ্ছে বিদ্যাসাগরের মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, তনুপ ঘোষ, ২২ জানুয়ারি: যেন আস্ত এক লাইব্রেরী! আর, সেখানে বসেই কফির আমেজ। ডিজিটাল যুগে নতুন প্রজন্মকে বইমুখী করতে অভিনব উদ্যোগ বিদ্যাসাগরের মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সম্প্রতি চালু হয়েছে ‘কথা ও ক্যাফে'(কথা ও Cafe)। কফি খেতে খেতে বিভিন্ন লেখকদের বই পড়ে সারাদিন কাটিয়ে দেওয়ার সুযোগ! একটু কফি, কিছু কথা আর অনেক বইপড়া- এটাই উদ্দেশ্য বলে জানিয়েছেন তরুণ ব্যবসায়ী ইন্দ্রনীল মন্ডল। হ্যাঁ, সকলকে বইমুখী করার জন্য ঘাটালের যুবক ইন্দ্রনীল এমন উদ্যোগ নিয়েছেন। দেওয়ালে দেওয়ালে ফুটে উঠেছে মনীষীদের ছবি। নানান ধরনের লেখা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ক্যাফের দেওয়াল। শুধু তাই নয়, ক্যাফেতে ঢুকলেই দেখা যাবে, সাজিয়ে রাখা রয়েছে একাধিক লেখকের বই। কফি খেতে আসা মানুষজন যাতে কিছুক্ষণ বই ওলট-পালট করে, বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে, সেজন্যই এই অভিনব উদ্যোগ, জানিয়েছেন ক্যাফে-কর্ণধার।

কথা ও ক্যাফে (Kotha o Cafe) :

তবে, বিদ্যাসাগরের মেদিনীপুর হলেও, বইয়ের প্রতি আগ্রহ আর ক’জনের! সেজন্যই তো রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন, “বিদ্যাসাগর এই বঙ্গদেশে একক ছিলেন!” স্বাভাবিকভাবেই, ঘাটালের এই কথা ও ক্যাফের কর্ণধার ইন্দ্রনীল শোনাচ্ছেন, “বইপ্রেমী কিছু মানুষ খুশি হলেও, কফি খেতে আসা অধিকাংশজন বইমুখী হচ্ছেন না!” তাঁরা আসছেন, ক্যাফের ভালো ছবি দেখে সেলফি তুলছেন, কফি খাচ্ছেন আর মোবাইল ঘেঁটে বেরিয়ে যাচ্ছেন। তাই, উদ্যোক্তার আক্ষেপ থেকেই যাচ্ছে! তবে, ইন্দ্রনীলের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন মেদিনীপুর তথা ঘাটালের সচেতন নাগরিকরা। তাঁরা বলছেন, ইন্দ্রনীলের এই উদ্যোগে যদি একজন মানুষও, যৎসামান্য হলেও বইয়ের প্রতি আগ্রহী হয়, সেখানেই তো এই অভিনব ভাবনার স্বার্থকতা! আর, বিদ্যাসাগরের ঘাটাল দিয়ে যে উদ্যোগের সূচনা হল, আগামীদিনে তা যে জেলাশহর মেদিনীপুর, খড়্গপুর, বেলদা, দাঁতনেও ছড়িয়ে পড়বেনা, তা-ই বা কে বলতে পারে!

বইয়ের সঙ্গে কফির আমেজ :

বিজ্ঞপ্তি :
News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago