Midnapore

মেদিনীপুরের প্রখ্যাত চিকিৎসক প্রয়াত খগেন্দ্রনাথ খামরই-এর শ্রাদ্ধানুষ্ঠান আগামী সোমবার, শোকহত পরিবার দিল শোকবার্তা

মেদিনীপুর, ২২ জানুয়ারি: মেদিনীপুর শহর তথা অবিভক্ত মেদিনীপুরের সুবিখ্যাত ও মানবদরদী চিকিৎসক ডাঃ খগেন্দ্রনাথ খামরই গত ১৩ জানুয়ারি পরলোকগমন করেছেন। তাঁর পারলৌকিক ক্রিয়া ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের পূর্বে, পরিবারের তরফে শোকবার্তা দেওয়ার সাথে সাথেই আমন্ত্রণ-বার্তাও দেওয়া হয়েছে। শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও আমন্ত্রণ জানিয়েছেন, আরতী খামরই (স্ত্রী); অক্ষয় খামরই (ভাই) এবং ভাইপো, ভাইঝি, ভ্রাতৃবধূ ও নাতি-নাতনি সহ পরিবারবর্গ। তাঁদের বার্তা, “আপনাদের ও আমাদের পরমপূজ্য চিকিৎসক ডাঃ খগেন্দ্রনাথ খামরই গত ১৩/০১/২০২২ তারিখে ইহলোক পরিত্যাগ করে অমৃতলোকে যাত্রা করেছেন। এই উপলক্ষে, আগামী ২৪/০১/২০২২ তারিখে তাঁহার শ্রাদ্ধানুষ্ঠান তথা পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হবে, মেদিনীপুর শহরের গোলকুঁয়াচক (মিউনিসিপ্যালিটি রোড, ভারত সেবাশ্রম সংঘের বিপরীতে) স্থিত নিজ বাসভবনে (‘কল্যাণ ক্লিনিক’)। তাঁহার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে আগ্রহী সকলকে আমরা সসম্মানে আমন্ত্রণ জানাই। কোভিড বিধি মেনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান পালিত হবে। আশা রাখছি, আপনারাও সেই বিধি মেনেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।”

শোকবার্তা :

এছাড়াও, শ্রদ্ধাঞ্জলি (Mourns) নিবেদন করেছেন, নাতি, নাতনি, নাতজামাই প্রমুখরাও। তাঁদের বার্তা, “On 13th January 2022, Dr. Khagendra Nath Khamrai left us for his heavenly abode, leaving his mark in the hearts of many through his 65 years of selfless service to mankind.
Dr. K.N.Khamrai was born on 3rd December 1924, a day the world became brighter and happier. His blissful life was full of joy and kindness. His loving heart left a beacon of light for us to walk on the path of righteousness.
Rightly said by Thomas Campbell
“To live in hearts we leave behind is not to die.” (From, Rajeswari Khamrai, Ankur Kr Adhya, Madhukari Khamrai, Sourav Dutta, Joyodyuti Bhunia, Alolika Khamrai, Arkajyoti Hazra, Aradhana Ray, Souvik and Kanu)

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago