Business

Midnapore: চাকরি আর সংসার সামলেই শুরু করেছিলেন ক্লাউড কিচেন; সুমিতার ‘মরিচ’ এখন শহর মেদিনীপুরের জনপ্রিয় রেস্টুরেন্ট

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, মেদিনীপুর, ৮ মার্চ: “নারীকে আপন ভাগ্য জয় করিবার, কেন নাহি দিবে অধিকার?” বিংশ শতকে ‘বিশ্বকবি’ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর “মহুয়া” (১৯২৯) কাব্যের ‘সবলা’ কবিতায় এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন বিধাতার উদ্দেশ্যে। একবিংশ শতকের নারীরা আবশ্য বিধাতা কিংবা সমাজ-বিধির পানে তাকিয়ে বসে নেই! আপন শক্তির উপর ভরসা করেই ডানা মেলে আকাশে উড়ছেন। পুরুষের সাথে হাতে হাত মিলিয়ে জীবন-জীবিকার যুদ্ধেও নেমেছেন। তাই রাঁধা আর চুল বাঁধা ছাড়াও নারী-শক্তি এখন রোজগারও করে, রাজ্যপাটও সামলায়! নারী-শক্তির জয়গান গেয়েই শহর মেদিনীপুরের শরৎপল্লীর বাসিন্দা সুমিতা পাইন দাস নিজের চাকরি আর ঘর-সংসার সামলেও ২০২৩-র ডিসেম্বর মাস নাগাদ বাড়িতে তৈরী করেছিলেন ক্লাউড কিচেন বা অন্দরের রান্নাঘর। নাম রেখেছিলেন ‘মরিচ’ (Morich)। সঙ্গে নিয়েছিলেন স্থানীয় বেশ কয়েকজন মহিলাকেও।

মরিচ রেস্টুরেন্টের উদ্বোধন:

বিজ্ঞাপন (Advertisement):

ফেসবুক সহ সমাজ-মাধ্যমের উপর নির্ভর করে অর্ডার অনুযায়ী বাড়িতেই তৈরী হত খাবার। তারপর তা পৌঁছে যেত খদ্দের বা গ্রাহকদের নির্দিষ্ট ঠিকানায়। এই কাজে স্থানীয় কয়েকজন মহিলা, এক বন্ধু ছাড়াও সুমিতা তাঁর স্বামী, পেশায় ব্যবসায়ী অমিতেশ পাইন এবং কলেজ পড়ুয়া ছেলে সৌনকের পূর্ণ সহযোগিতা পেয়েছিলেন বলে জানান। স্বাদ আর পরিষেবার গুণে দ্রুত জনপ্রিয় হয় সুমিতা’র ক্লাউড কিচেন ‘মরিচ’। সুমিতা বলেন, “মানুষের চাহিদা ও আগ্রহ অনুভব করেই ক্লাউড কিচেন-কে লাইভ কিচেন বা রেস্টুরেন্টে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিই!” সেই মতো গত রবিবার (৩ মার্চ) সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের তাঁতিগেড়িয়া (বিদ্যাসাগর ইউনিভার্সিটি রোড) এলাকায় সুমিতা’র “মরিচ” (Morich) রেস্টুরেন্টের (Restaurant) উদ্বোধন হয়।

মরিচ রেস্টুরেন্ট:

আকর্ষণীয় সাজে সজ্জিত শহরের এই নতুন রেস্টুরেন্ট ঘিরে ইতিমধ্যে শহরবাসীর আগ্রহ চোখে পড়েছে। উদ্বোধনের দিন নিমেষে শেষ হয়েছে নিত্যনতুন সব খাবার। মূলত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কথা ভেবেই নূন্যতম দামে বিভিন্ন ধরনের ‘থালি’ বা লাঞ্চ, ডিনারের প্যাকেজ রাখা হয়েছে বলে জানিয়েছেন সুমিতা ও অনিমেষ। বিরিয়ানি, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, পাকোড়া-র মতো বর্তমানে জনপ্রিয় সব খাবার ছাড়াও অর্ডার অনুযায়ী খাবারের সাবেকী এবং চিরন্তন পদগুলিও তৈরী করে দেওয়া হবে বলে জানিয়েছেন পেশায় একটি বেসরকারি অর্থ বিনিয়োগকারী সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার সুমিতা পাইন দাস। তিনি বলেন, “রেস্টুরেন্টের আকর্ষণীয় ও জনপ্রিয় খাবারগুলির দাম আমরা ছাত্র-ছাত্রীদের কথা ভেবেই একটু কম রেখেছি। তবে, মরিচ রেস্টুরেন্ট ছাড়াও, 7501239968 নম্বরে ফোন করলে আমরা আগের মতোই অর্ডার বা চাহিদা অনুযায়ী বিভিন্ন খাবার-দাবার তৈরি করে পৌঁছে দেবো। এছাড়াও, বিভিন্ন ফুড ডেলিভারি (Zomato, Swiggy) সংস্থার অ্যাপের মাধ্যমেও খাবার অর্ডার করতে পারেন।”

মরিচ রেস্টুরেন্টের উদ্বোধন:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago