Industry

Industry: পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের শিলান্যাস! কর্মসংস্থান হবে প্রায় ২ হাজার মহিলার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: আন্তর্জাতিক নারী দিবসেই (৮ মার্চ) এলো সুখবর! পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের ৪নং বাঁকিবাঁধ অঞ্চলের জুয়ালভাঙা মৌজাতে সরকারিভাবে হস্তান্তর করা ২৫ একর জমিতে সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের (Seafood Products Processing Project/Marine Products Processing Industry) শিলান্যাস হল আজ, শুক্রবার। কর্মসংস্থান হবে প্রায় ২ হাজার মহিলার! স্থানীয় বিধায়ক জুন মালিয়ার উদ্যোগে কলকাতার রাইজিং টাইড নামে একটি সংস্থা তাদের দ্বিতীয় ইউনিট গড়ে তুলতে চলেছে পশ্চিম মেদিনীপুরের শালবনী শিল্প তালুকের জুয়ালভাঙা এলাকায়। এর আগে শালবনীতে দু’টি সিমেন্ট কারখানা (Dalmia, JSW) এবং বিশাখা (Visaka)-র একটি অ্যাসবেসটস ও একটি ভি-নেক্সট বোর্ড ও প্যানলের কারখানা গড়ে উঠেছে। এদিন সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের শিলান্যাস হল। শিলান্যাস করেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মৎস ও প্রাণিসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ জ্যোতিপপ্রসাদ মাহাত, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, সংস্থার কর্ণধার রোহন মুখার্জি হেমন্ত কাপুর প্রমুখ।

শালবনীতে শিলান্যাস:

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্পে মূলত মহিলাদের কর্মসংস্থান হবে। প্রকল্পের সমস্ত স্তর সম্পূর্ণ হলে প্রায় দু’হাজার মহিলার কর্মসংস্থান সম্ভব বলেও জানিয়েছেন সংস্থার তরফে রোহন মুখার্জি। বিধায়ক জুন মালিয়া বলেন, “এই এলাকায় পড়ে থাকা বিপুল পরিমাণ সরকারি জমি যাতে শিল্প ও কর্মসংস্থানের কাজে লাগানো যায়, সেই বিষয়ে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কলকাতার বিভিন্ন মহলে আলোচনা করেছিলাম। এগিয়ে আসে আমার অন্যতম বন্ধু রোহন মুখার্জি-দের রাইজিং টাইড সংস্থা। ওদের অপর একটি ইউনিট আছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কাছে। পশ্চিম মেদিনীপুরে এই দ্বিতীয় ইউনিট খোলায় আমরা ওদের স্বাগত জানাচ্ছি। এলাকার অনেক মহিলারা কাজ পাবেন। নারী দিবসে এর থেকে বড় সুখবর আর কি হতে পারে!”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

3 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

4 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

2 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago