দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৪ সেপ্টেম্বর: ডালমিয়ার কপিলাস সিমেন্ট কারখানায় চালু হলো দ্বিতীয় প্ল্যান্ট। শুক্রবার উড়িষ্যার কটকে এই দ্বিতীয় প্ল্যান্টের উদ্বোধন হলো। এই লাইন- ২ প্ল্যান্টে বছরে ২.২৫ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এর ফলে ওই কারখানার দুটি প্ল্যান্ট মিলিয়ে বছরে মোট উৎপাদন হবে ৩. ৯৫ মিলিয়ন টন।
ডালমিয়া ভারত সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মহেন্দ্র সিংহী জানান, ডালমিয়ার সারা দেশে ১৩ টি সিমেন্ট কারখানায় বছরে ৩০.৭৫ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন হয়। ২০২৪ সালের মধ্যে তাঁরা বছরে ৪৮.৫০ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা ছুঁতে পারবেন। তিনি এও জানিয়েছেন, “ডালমিয়া সর্বদাই উন্নত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। পরিচ্ছন্ন ও সবুজায়নের দিকেও কোম্পানি সমান যত্নশীল।” কপিলাস সিমেন্ট কারখানার ইউনিট হেড রাম অবতার শর্মা জানান, উড়িষ্যায় ভালো বাজার আছে। এখানে সিমেন্টের চাহিদার জন্য তাঁরা দ্বিতীয় প্ল্যান্ট চালু করলেন। এতে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে তেমনি যোগান বাড়বে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…