Weather Update

রবি-সোম হলুদ, মঙ্গলে কমলা! ভাসতে চলেছে মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম, পিংলা থেকে পটাশপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর! কাল বাদ পরশু অর্থাৎ রবিবার থেকেই আসছে টানা তিনদিনের দুর্যোগ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হলুদ (Yellow) ও কমলা (Orange) সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার (২৬ সেপ্টেম্বর) ‘হলুদ’ সতর্কতা জারি করা হয়েছে- পূর্ব মেদিনীপুর জেলায়। জেলার বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) ‘হলুদ’ সর্তকতা জারি করা হয়েছে যথাক্রমে- পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়। এই জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ওইদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে, মঙ্গলবার আসছে আরও বড় দুর্যোগ! ওইদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ‘কমলা’ সর্তকতা জারি করা হয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই চব্বিশ পরগণা- তে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

দুর্যোগের মধ্যেই ফের দুর্যোগের পূর্বাভাস :

উল্লেখ্য যে, পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জন্যই আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে, আরও একটি ঘূর্ণাবর্ত ওই সময়ের মধ্যেই তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। যার ফলে ২৮ সেপ্টেম্বর বিভিন্ন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রাজ্যবাসীকে সাবধানে থাকার এবং প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago