Education

Medinipur: ট্যাব-কাণ্ডের ছায়া পশ্চিম মেদিনীপুরেও! জেলার ২৯টি স্কুলে সমস্যা; প্রধান শিক্ষকদের ঘাড়ে দায় চাপালেন DI

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ নভেম্বর: ট্যাব-কাণ্ডে চাঞ্চল্য এবার পশ্চিম মেদিনীপুর জেলাতেও! জেলার মোট ২৯টি স্কুলের প্রায় ১৭০ জন ছাত্র-ছাত্রীর প্রাপ্য (১০ হাজার) টাকা ‘ভুল’ অ্যাকাউন্টে জমা পড়েছে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ডিআই (সেকেন্ডারি) স্বপন সামন্ত। তিনি জানিয়েছেন, এই বিষয় ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে এই ভুলের জন্য তিনি প্রধান শিক্ষকদের ঘাড়েই দোষ চাপিয়েছেন। অ্যাকাউন্টের তথ্য ভালোভাবে যাচাই না করা বা ভেরিফিকেশন না করার জন্যই এই ভুল হয়েছে বলে তাঁর দাবি।

খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দির:

বিজ্ঞাপন (Advertisement):

জানা গেছে, জেলার ২৯টি স্কুলের মধ্যে ঘাটাল মহকুমার খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের ৪৬ জন ছাত্র-ছাত্রীর টাকা তাদের অ্যাকাউন্টে জমা পড়েনি বলে জানা গেছে। তা অন্য অ্যাকাউন্টে বা ‘ভুল’ অ্যাকাউন্টে জমা পড়েছে। ইতিমধ্যে, ৪ জনের টাকা উদ্ধার করাও সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার জানা। তিনি বলেন, “অ্যাকাউন্ট হ্যাকিং হওয়ার কারণে মোট ২৫৯ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৪৬ জন ছাত্রছাত্রীর টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়। আমরা জানতে পেরে, ব্যাঙ্কে ইনফরমেশন কালেক্ট করতে গিয়ে জানতে পারি, ৪৬ জনের মধ্যে ২২ জন টাকা তুলে নিয়েছে প্রতারকরা। আর বাকি চার জনের টাকা আমরা বাড়িতে গিয়ে উদ্ধার করি। সেই অ্যাকাউন্টগুলি এই এলাকার বলেই তা সম্ভব হয়েছে। তবে, ২০ জনের টাকা ব্যাঙ্কে গিয়ে হোল্ড করিয়ে দিই; যাতে ওই টাকা প্রতারকরা তুলতে না পারে।” তিনি দাবি করেন, এই সমস্ত অ্যাকাউন্টগুলি মূলত উত্তর দিনাজপুর, মালদা, শিলিগুড়ির বাসিন্দাদের। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে জেলা সাইবার ক্রাইম থানা এবং ডিআই অফিসে লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। যদিও, জেলা বিদ্যালয় পরিদর্শক (DI) সমস্ত দায় প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত শিক্ষকদের ঘাড়েই চাপিয়েছেন!

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago