Arrested

প্রিজন ভ্যানের জানলা গলে “পালিয়ে যাওয়া” এক আসামী গ্রেফতার, আরেকজনের খোঁজে জোর তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ৫ আগস্ট: প্রিজন ভ্যানের জানলা গলে মঙ্গলবার (৩ আগস্ট) পালিয়ে গিয়েছিল মেদিনীপুর সেন্ট্রাল জেলে বন্দি থাকা ড্রাগ পাচার চক্রের দুই আসামী! ২৪ ঘণ্টার মধ্যেই (বুধবার) এক আসামী-কে গ্রেফতার করল পুলিশ। রাতভর তল্লাশি চালিয়ে হলদিয়ার ব্রজনাথচক এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বিশাল দাস নামে ওই আসামী-কে। তবে, দ্বিতীয় আসামী অনিমেষ বেরা ওরফে রাজা এখনও পলাতক! তার খোঁজে চলছে জোর তল্লাশি। উল্লেখ্য যে, মাদক পাচারে অভিযুক্ত বিশাল এবং অনিমেষকে মঙ্গলবার মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে তমলুক আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় যানজটে আটকে পড়ে প্রিজন ভ্যান। সেই সুযোগে, পুলিশের চোখে ধুলো দিয়ে জানলার রড বাঁকিয়ে লাফ দিয়ে পালায় ওই দুই ধুরন্ধর আসামী।

প্রিজন ভ্যানের জানলা গলে এভাবেই পালিয়ে যায় দুই আসামী :

সূত্রের খবর অনুযায়ী, বছরখানেক আগে মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগে বিশাল ও অনিমেষকে হলদিয়া থেকে গ্রেফতার করা হয়। এর পর বিচারাধীন বন্দি হিসেবে তাঁদের মেদিনীপুর সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল তমলুক আদালতে। তাই, প্রিজন ভ্যানে করে মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে তাদের নিয়ে আসা হচ্ছিল। কিন্তু, তমলুক শহরে যানজটে আটকে পড়ে প্রিজন ভ্যান। সেই সুযোগেই পালিয়ে যায় ২ জন! এরপর, মঙ্গলবার দুপুর থেকে রাত অবধি জোর তল্লাশি চালায় পুলিশ। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, হলদিয়া পুরসভার ২২নং ওয়ার্ডের ব্রজনাথচকের বাসিন্দা বিশাল তার নিজের বাড়িতেই আশ্রয় নিয়েছে! তার পরই অভিযানে নামে পুলিশ। রাত ২ টো নাগাদ হলদিয়া থানা থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে বিশালের বাড়ি ঘিরে ফেলে। তার পর তাকে ধরা হয়। বিশালকে বুধবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়। অনিমেষ ওরফে রাজার খোঁজে চলছে জোর তল্লাশি। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ কে বলেন, “দুই অভিযুক্তই হলদিয়ার বাসিন্দা। একজন ধরা পড়লেও অন্য অভিযুক্ত অনিমেষ এখনও অধরা। তাঁকে ধরতে করতে জোর তল্লাশি চলছে”

ধরা পড়া বিশাল দাস :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago