Administration

Midnpaore: মেদিনীপুরে রিভার ভিউ পয়েন্ট আর সেলফি জোনের উদ্বোধন করলেন জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: পূর্ব ঘোষণা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের কংসাবতী নদী তীরবর্তী ‘গান্ধী ঘাট’ কে কেন্দ্র করে গড়ে ওঠা ‘রিভার ভিউ পয়েন্ট’ আর ‘সেলফি জোন’ এর উদ্বোধন হল শুক্রবার, ৩১ ডিসেম্বর। উদ্বোধন করলেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলা, বিধায়ক ও এমকেডিএ চেয়ারম্যান দীনেন রায়, মেদিনীপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন সৌমেন খান, বিশিষ্ট সমাজকর্মী ও ক্রীড়া সংগঠক সুজয় হাজরা এবং পৌরসভা ও প্রশাসনের আধিকারিকরা। উল্লেখ্য যে, মেদিনীপুর পৌরসভার উদ্যোগে গান্ধী ঘাট-কে কেন্দ্র করে এই সৌন্দর্যায়নের কাজটি সম্পন্ন করা হয়েছে।

সেলফি জোনের উদ্বোধন :

মেদিনীপুরের সেলফি জোন ও রিভার পয়েন্ট ভিউ :

মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া’র উৎসাহে ও পরামর্শে, মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় মেদিনীপুর শহরকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। সেই কর্মসূচিরই অন্যতম নিদর্শন গান্ধী ঘাটের এই ‘আই লাভ মিডনাপুর’ (I Love MIDNPAORE) নামাঙ্কিত সৌন্দর্যায়ন ক্ষেত্রটি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মেদিনীপুর পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জেলাশাসক ডঃ রশ্মি কমল বলেন, “গান্ধী ঘাটকে নিয়ে আমাদের আরও পরিকল্পনা আছে। এছাড়াও, কংসাবতী নদীর অপর প্রান্তে ‘সূর্যাস্তের হাট’-কে নিয়েও পরিকল্পনা আছে‌। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি।”

মেদিনীপুরে Selfie Zone এর উদ্বোধন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago