Corona Update

Covid: দেশে ওমিক্রনে ফের মৃত্যু! রাজ্যে দৈনিক সংক্রমণ সাড়ে তিন হাজার, বাড়ল পশ্চিম মেদিনীপুরেও

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩০ ডিসেম্বর: বছরের শেষ দিনে করোনা এবং ওমিক্রনের যৌথ হানায় কাবু দেশবাসী। ক্রমশ ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যার পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে ওমিক্রনে মৃতের সংখ্যাও। ইতিমধ্যেই দেশে আরও একজন প্রাণ হারালেন ওমিক্রনে। অর্থাৎ, এখনও পর্যন্ত দেশে ওমিক্রনের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২। জানা গিয়েছে যে, রাজস্থানের উদয়পুরের ৭৩ বছরের এক প্রৌঢ়ের মৃত্যু হল করোনার নতুন এই স্ট্রেনে। তিনি করোনা নেগেটিভ হওয়ার পরও একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন। করোনা পরীক্ষার পর ফের জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হলে তাতে দেখা যায়, তিনি পজিটিভ। এরপর শুক্রবার সকালে মৃত্যুর খবর মেলে তাঁর। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেই মহারাষ্ট্রের এক ৫২ বছরের প্রৌঢ়ের প্রাণ কেড়েছিল ওমিক্রন। পাশাপাশি, দেশজুড়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১২৭০। শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৭৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২২০ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৫৮৫ জন। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯১ হাজার ৩৬১ জন।

রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে, রাজ্যেও হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, শুক্রবার রাজ্যে ৩ হাজার ৪৫১ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত দু’দিনে যা ছিল যথাক্রমে ১০৮৯ (বুধবার) এবং ২১২৮ (বৃহস্পতিবার)। পাশাপাশি, রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৯৬ জন। গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৬৪ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৩৮ হাজার ৪৮৫। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫১০ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.১৪ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭১০ জন। গত একদিনে মোট ৪০ হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, সংক্রমণ বাড়ছে পশ্চিম মেদিনীপুরেও। জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১৭ জন।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago