Education

Student’s Day: পালিত হবে ‘স্টুডেন্টস ডে’! পয়লা জানুয়ারিতেও খোলা থাকছে পশ্চিম মেদিনীপুরের সমস্ত প্রাথমিক বিদ্যালয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ২০২২ থেকে প্রতিবছর ১ লা জানুয়ারি পালিত হবে স্টুডেন্টস ডে (Student’s Day)। আর, ১ থেকে ৭ জানুয়ারি পালিত হবে, ‘Student’s Week’ বা ছাত্র সপ্তাহ। সপ্তাহজুড়ে ছাত্র-ছাত্রীদের জন্য নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজ্য জুড়ে। সেই ঘোষণা মেনেই, এবার বছরের প্রথম দিন অর্থাৎ ১ লা জানুয়ারি বিদ্যালয় ছুটি ঘোষণা করার পরও, তা কার্যত বাতিল করা হলো বিভিন্ন জেলায়। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পয়লা জানুয়ারি ছুটি ঘোষণা করেছিলেন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের জন্য। কিন্তু, স্টুডেন্টস ডে পালনের জন্য সেই ছুটি বাতিল হল শিক্ষক শিক্ষিকাদের জন্য। শুক্রবার সন্ধ্যায়, পশ্চিম মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে এই মর্মে নির্দেশিকা জারি করে, শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে জানানো হয়েছে ১ লা জানুয়ারি বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য। শুধু তাই নয়, ১ থেকে ৭ জানুয়ারি অবধি স্কুল খোলা রাখার কথাও বলা হয়েছে।

DPSC’র নির্দেশিকা :

প্রসঙ্গত উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিন সাধারণত ছুটি ভোগ করেন শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু, মুখ্যমন্ত্রীর ঘোষণা মেনে ছাত্র সপ্তাহ পালনের জন্য এবার জানুয়ারির প্রথম সপ্তাহ জুড়ে শিক্ষক-শিক্ষিকাদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। পশ্চিম মেদিনীপুর DPSC’র চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই এই মর্মে শুক্রবার সন্ধ্যায় নির্দেশিকা জারি করেছেন। অন্যদিকে, এই ছাত্র সপ্তাহ (Student’s Week) উপলক্ষে, রাজ্য স্তরের একটি অনুষ্ঠান আগামী ৩ জানুয়ারি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। এছাড়াও, ১ থেকে ৭ জানুয়ারি অবধি প্রতিদিনই ছাত্র-ছাত্রীদের স্বার্থে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে।
পশ্চিম মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC) সেজে উঠেছে আলোয় :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago