West Bengal

ধীরে ধীরে “আনলক” হওয়ার পথে রাজ্য! খুচরো দোকান খোলা থাকবে ৪ ঘন্টা, টিকাকরণ পরিচারিকাদেরও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩ জুন: লকডাউন-বিধি ক্রমেই শিথিল করতে করতে “আনলক” হতে শুরু করছে রাজ্য। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, “মানুষের কথা ভেবে কখনোই লকডাউন করা হয়নি। বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে। মানুষ সহযোগিতা করছেন। তাই সংক্রমণ কমছে!” আর তাই, বণিক সভার বৈঠকে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল থেকে একগুচ্ছ ছাড়ের ঘোষণা করলেন পূর্বের বিধিনিষেধ কিছুটা শিথিল করে। বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রেস্টুরেন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছে। খুচরো দোকান খোলার সময় ১২ টা থেকে ৪ টা করা হয়েছে, অর্থাৎ ১ ঘন্টা বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, আগামী ১৫ ই জুনের পর, ২৫ শতাংশ কর্মী নিয়ে শপিং মল খোলার বিষয়টিও চিন্তাভাবনা করা হবে বলে তিনি জানিয়েছেন।

খুলছে রেস্টুরেন্ট :

তবে, প্রতিটি ক্ষেত্রেই তিনি কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, টিকাকরণের উপরও জোর দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, “শ্রমিকদের সাথে সাথে এবার পরিচারিকাদেরও টিকা দেওয়ার উপর প্রাধান্য দেওয়া হবে।” রেস্টুরেন্ট ও শপিং মলের কর্মচারীদের টিকা নেওয়ার কথা বলেছেন তিনি। একনজরে বাজার খোলার নতুন নিয়মে চোখ বুলিয়ে নেওয়া যাক:
১. ৭ টা থেকে ১০ টা পর্যন্ত সবজি বাজার সহ মাছ-মাংস-দুধ-ভূষিমাল সহ জরুরী জিনিসপত্রের দোকান খোলা থাকবে।
২. ১০ টা থেকে ৫ টা পর্যন্ত মিষ্টির দোকান খোলা থাকবে।
৩. ১২ টা থেকে ৪ টা পর্যন্ত শাড়ি ও গহনার দোকানের সাথে সাথে মুদি দোকান বা ভূষিমাল দোকান সহ সমস্ত ধরনের খুচরো দোকান খোলা থাকবে। মদ দোকানও খোলা থাকবে।
৪. বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শুধুমাত্র রেস্টুরেন্ট খোলা থাকবে। বার ও শপিং মল আপাতত বন্ধ থাকবে।
৫. ওষুধ দোকান সহ অন্যান্য জরুরী পণ্যের দোকান পূর্বের মতোই খোলা থাকবে।

বণিক সভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago