Weather Update

Heat Wave: বৃষ্টি নেই, আজ থেকেই ‘লু’ বইবে পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রামে! আগামী কয়েকদিন তাপপ্রবাহ পুরুলিয়া-বাঁকুড়াতেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ:উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। বরং, আলিপুর আবহাওয়া দফতরের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, “আগামী পনেরো দিন গরমের টি-টোয়েন্টি মার্কা ব্যাটিং চলবে দক্ষিণবঙ্গে।” সেই সঙ্গে পশ্চিমাঞ্চলের চার জেলা, যথাক্রমে- পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ‘লু’ (Loo) বা তাপপ্রবাহ (Heat Wave) এর সতর্কবার্তা জারি করা হয়েছে। কমপক্ষে আগামী ৫ দিন এই লু বা গরম বাতাস বইবে বলে জানা গেছে। আগামী ৫ দিনে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে।

তাপপ্রবাহের সতর্কবার্তা (সমস্ত ছবি, সংগৃহীত এবং প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে) :

প্রসঙ্গত, বসন্তের শেষ লগ্নেই বঙ্গবাসীর নাজেহাল অবস্থা। কড়া রোদে, ভ্যাপসা অস্বস্তিকর গরমে বাঙালির প্রাণ একেবারে যাই যাই অবস্থা! তারমধ্যে নেই কোনও কালবৈশাখীর খবর, নেই বৃষ্টি। তবে উত্তরবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস (West Bengal Weather Update)। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং,কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মালদা, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দুই দিনাজপুরেও ছিঁটেফোঁটা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, পশ্চিমের চার জেলায় (পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া) আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে যাবে বলে জানানো হয়েছে। বইবে লু বা গরম বাতাস। দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চার থেকে ৫ দিন উত্তর-পশ্চিম, মধ্য ও পশ্চিম ভারত তাপপ্রবাহের এই পরিস্থিতি বজায় থাকবে। এদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল, ৩৫ ডিগ্রি (গড় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস) সেলসিয়াস। আজ থেকে তা আরও বাড়বে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago