Weather Update

Midnapore Weather: সপ্তমীর পর অষ্টমীতেও ঝেঁপে বৃষ্টি উত্তর থেকে দক্ষিণে! অঞ্জলির পরই বৃষ্টি নামলো মেদিনীপুরে, নবমী-দশমীর আবহাওয়া সম্পর্কে জেনে নিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩ অক্টোবর: সপ্তমীর পর অষ্টমী-তেও বৃষ্টি-অসুরের দাপট উত্তর থেকে দক্ষিণবঙ্গে। বৃষ্টি চলবে নবমী-দশমী’তেও। আর, বৃষ্টি মাথায় নিয়ে জল-কাদা ডিঙিয়েই চলবে বাঙালির ঠাকুর দেখাও! আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস প্রায় একশো শতাংশ মিলিয়ে দিয়ে অষ্টমীর সকাল থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগণা ও দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হল। পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরে যেমন অঞ্জলি পর্বের পরই দুপুর ১ টা নাগাদ ঝেঁপে বৃষ্টি হল! যদিও, বৃষ্টি হয়নি খড়্গপুর, গড়বেতা, শালবনী সহ বিভিন্ন এলাকায়। তবে, দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি:

আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণেই, পুজোর মরশুমে উত্তর থেকে দক্ষিণবঙ্গে চলছে বৃষ্টি-অসুরের দাপট! দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নবমী থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দশমী অবধি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, নবমী থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে, নবমীতেও হালকা থেকে মাঝারি ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম- এর বিভিন্ন এলাকায়। দুই মেদিনীপুরেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দশমীতেও দক্ষিণবঙ্গেও কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে হাওয়া অফিস জানিয়েছে। দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায়, সাধারণ মানুষ তথা কৃষকদের সতর্ক করা হয়েছে।

জল কাদাতেই ঠাকুর দেখা :

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago