Viral

“আমার সঙ্গে টাইমপাস”, বলেই মারধর প্রেমিকাকে! সেই ভিডিও ভাইরাল করে পুলিশের জালে পশ্চিম মেদিনীপুরের ‘বীরপুঙ্গব’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: প্রেমিকা ফোনে অন্য কারুর সঙ্গে ব্যস্ত থাকত! বুঝতে পেরেছিল প্রেমিক। সেই অভিযোগে স্কুলছাত্রী প্রেমিকাকে রাস্তায় ধরে মারধর করল পশ্চিম মেদিনীপুরের ওই প্রেমিক পুরুষ-টি! শুধু তাই নয়, সেই মারধরের ঘটনা বন্ধুদের ভিডিও রেকর্ড করতেও বলল ওই বীরপুঙ্গব। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানা এলাকার। জানা গেছে, গত জানুয়ারি মাসে (২০২২ এর জানুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ) দশম শ্রেণীর ওই ছাত্রীকে মারধর করে ২০-২১ বছরের প্রেমিক পবিত্র বেরা। এরপর, বিগড়ে যাওয়া প্রেমিকা-র ‘সম্মানহানি’ করতে, ফেব্রুয়ারি মাসের ২০-২১ নাগাদ তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়। দাঁতন থানার তরফে মঙ্গলবার এক যুবককে গ্রেফতার করা হয়। তবে, ওই যুবক ভিডিও করছিল বলে অভিযোগ। বুধবার তাকে মেদিনীপুর আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। মূল অভিযুক্ত পবিত্র বেরা’র সন্ধান চালাচ্ছে জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পবিত্র-কেও খুব তাড়াতাড়ি গ্রেফতার করে আদালতে তোলা হবে।

ভাইরাল ভিডিও’র অংশ :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

প্রসঙ্গত উল্লেখ্য, গত দু-একদিন ধরে পশ্চিম মেদিনীপুর দাঁতন এলাকার ওই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল। যেখানে দেখা যাচ্ছে, দিনেদুপুরে এক যুবক এক নাবালিকাকে চড় থাপ্পড় মারছে। প্রকাশ্যে সেই চড় থাপ্পড় মারার আংশিক প্রতিবাদ করছেন পাশে থাকা যুবকের বন্ধুরাও। কিন্তু, মুখে প্রতিবাদ করলেও পুরো ঘটনাটি ভিডিও রেকর্ড করে তারা। সেই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় হয় জেলা। ভিডিওটি পুলিশের হাতে আসতেই জেলা পুলিশ তথা দাঁতন থানার পুলিশ পদক্ষেপ গ্রহণ করে। তদন্তে নেমে দাঁতন থানার পুলিশ মঙ্গলবার দাঁতনের ষড়রং এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে। বুধবার তাকে আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে এও জানা গেছে, মূল অভিযুক্ত-কে গ্রেফতার করা শুধু সময়ের অপেক্ষা!

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago