Police Administration

Midnapore: পশ্চিম মেদিনীপুরের প্রতিটি বুথে থাকবে ২ জন করে বন্দুকধারী! কাজে লাগানো হবে র‍্যাফকেও

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি বুতে থাকবে ২ জন করে সশস্ত্র পুলিশ (Armed Police)। একসাথে দু’টি বুথ হলে থাকবেন ৪ জন বন্দুকধারী। থাকবেন ইন্সপেক্টর র‍্যাঙ্কের অন্তত একজন করে পুলিশ অফিসার। এছাড়াও, থাকবেন কনস্টেবলরা। ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন সিভিক পুলিশরা। এছাড়াও, জেলার ১২ কোম্পানি র‍্যাফ (Rapid Action Force) থাকছে জরুরী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। রাজ্য থেকে আসতে চলেছে আরও ২ কোম্পানি র‍্যাফ। পড়শি জেলা ঝাড়গ্রাম থেকেও বাহিনী আসবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। বুধবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার আসন্ন মেদিনীপুর পৌরসভা নির্বাচনে পুলিশি নিরাপত্তার বিষয়ে এভাবেই বিস্তারিত বিবরণ দেন।

রুটমার্চ :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

তিনি এও জানিয়েছেন, জেলার ৭ টি পৌরসভার ১২০-টি ওয়ার্ডে ৫৯৮-টি বুথ আছে। প্রতিটি বুথেও থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। DC, RC, স্ট্রং রুম-এও থাকবে পর্যাপ্ত পুলিশি বাহিনী। ইতিমধ্যে, পৌরসভা এলাকাগুলিতে চলছে রুটমার্চ। অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও-রা তৎপর পরে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। এছাড়াও তিনি জানিয়েছেন, “জেলার ১২ টি নাকা চেকিং পয়েন্ট বাড়িয়ে ১৯ করা হয়েছে।” বুধবার থেকেই জেলাশহর মেদিনীপুরের প্রবেশপথে অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষের নেতৃত্বে কড়া পুলিশি অভিযান শুরু হয়েছে। এছাড়াও, ঘাটাল, চন্দ্রকোনা, ক্ষীরপাই, খড়্গপুর, মেদিনীপুর- প্রতিটি জায়গাতে চলছে পুলিশের রুটমার্চ। দাগি আসামিদেরও পাকড়াও করার কাজ চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী প্রচার) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago